প্রস্তুতি ম্যাচে সৌম্যের ব্যাটে লিটনদের হারাল সোহানরা
ছবি- বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:০৬ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:০৭
এশিয়ান গেমসের প্রস্তুতিতে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে টিম 'এ' এর নেতৃত্ব দেন লিটন কুমার দাস ও টিম 'বি' এর নেতৃত্ব দেন নুরুল হাসান সোহান। প্রস্তুতি ম্যাচে লিটনদের বিপক্ষে ৬ উইকেটে জিতে সোহানের দল।
মিরপুরে ২০ ওভারের ম্যাচে আগে ব্যাট করে টিম 'এ' ৬ উইকেটে ১৪০ রান করে। দলের হয়ে তানজিদ হাসান সর্বোচ্চ ৫৫ রান করেন। টিম 'বি' এর বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন শরিফুল ও রিশাদ।
জবাবে সৌম্য সরকারের ৬১ রানের ইনিংসে ভর করে ১৯.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান করে জয় পায় নুরুল হাসান সোহানের টিম 'বি' দল। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে নাঈম শেখের ব্যাট থেকে। ১ টি করে উইকেট নেন শেখ মেহেদী, রুবেল মিয়া ও নাসুম আহমেদ।