ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

৩০ টাকা কেজিতে টিসিবির পেঁয়াজ বিক্রি রোববার শুরু

৩০ টাকা কেজিতে টিসিবির পেঁয়াজ বিক্রি রোববার শুরু
×

ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০ | ০৯:২২

পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রোববার থেকে খোলাবাজারে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করবে। সারাদেশে ২৭৫টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হবে। একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারবেন। পেঁয়াজের সঙ্গে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি অব্যাহত থাকবে। শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্থাটির ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রি হওয়া অন্য পণ্যের সঙ্গে পেঁয়াজ বিক্রি করা হবে। শুধু শুক্র ও শনিবার ছাড়া আগামী ১ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫০ টাকা করে একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি করে নিতে পারবেন। এ ছাড়াও সয়াবিন তেল ৮০ টাকা লিটারে একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ পাঁচ লিটার নিতে পারবেন।

দেশব্যাপী ২৭৫ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রয় কার্যক্রম চলবে। এর মধ্যে ঢাকায় ৪০টি, চট্টগ্রামে ১০টি, রংপুরে সাতটি, ময়মনসিংহে পাঁচটি, রাজশাহীতে পাঁচটি, খুলনায় সাতটি, বরিশালে পাঁচটি, সিলেটে পাঁচটি, বগুড়ায় পাঁচটি, কুমিল্লায় পাঁচটি, ঝিনাইদহে তিনটি ও মাদারীপুরে তিনটি করে মোট ১০০টি ট্রাক থাকবে। অন্যান্য জেলার প্রতিটিতে দুটি করে ১০৪টি এবং আঞ্চলিক কার্যালয়ের আওতাভুক্ত উপজেলার জন্য পর্যায়ক্রমে অতিরিক্ত পাঁচটি করে মোট ৬০টি ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে। এ ছাড়া বন্যাকবলিত জেলা তথা ময়মনসিংহে চারটি, রংপুরে চারটি, বগুড়ায় তিনটি, মাদারীপুরে অতিরিক্ত দুটি করে ট্রাকে পণ্য বিক্রি করা হবে। প্রতিদিনের পণ্য বিক্রির স্থান ও ডিলারদের ফোন নম্বর টিবিবির ওয়েবসাইটে (www.tcb.gov.bd) ওইদিনই সকাল ১১টা থেকে ১২টার মধ্যে আপলোড করা হবে।

ঢাকা নগরীতে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয়ের সম্ভাব্য স্থানগুলো হলো- সচিবালয় গেট, যাত্রাবাড়ী বাজার, ইত্তেফাক মোড়, শান্তিনগর বাজার, শাহজাহানপুর বাজার, খামারবাড়ী ফার্মগেট, মিরপুর-১৪ কচুক্ষেত, মিরপুর-১ মাজার রোড, শ্যামলী মোড়/ন্যাম গার্ডেন, উত্তরা আব্দুল্লাহপুর, ভিকারুন্নিসা ১০নং গেট/ইস্টার্ন হাউজিং গেট, বেগুনবাড়ী, মতিঝিল সরকারি কলোনি, ভাসানটেক বাজার, মধ্য বাড্ডা, পলাশী/ছাপড়া মসজিদ, জিগাতলা/ধানমন্ডি সরকারি কলোনি, রামপুরা বাজার, মাদারটেক/নন্দীপাড়া/কৃষি ব্যাংকের সামনে, আদাবর বা মনসুরাবাদ, বাংলা কলেজ, শাহ সাহেব মাঠ, আজিমপুর বটতলা, আশকোনা হাজী ক্যাম্প, বাসাবো বাজার। এ ছাড়াও আজমপুর, ডিসি অফিস, সাঁতারকুল, বাংলাদেশ ব্যাংক, মিরপুর-২/১২, মাতুয়াইল/সিদ্ধিরগঞ্জ, ইসিবি/কালশী, গাবতলী/টেকনিক্যাল, কাপ্তানবাজার, সোয়ারী ঘাট/নবাবগঞ্জ সেকশন, বনশ্রী বাজার, কলমিলতা বাজার, কারওয়ান বাজার, দিলকুশা, মেরাদিয়া বাজার, নিপ্পন বটতলা, খিলগাঁও তালতলা, মুগদা, নিউমার্কেট, টঙ্গী বাজার, শনির আখড়া, বছিলা, কামরাঙ্গীরচর লোহারপুল, সারুলিয়া বাজার, টঙ্গী বাজার, ৬০ ফিট ভাঙা মসজিদ, গোপীবাগ খোকন কমিউনিটি সেন্টার, গুলশান ভাটারা বাজার, সাভার বাজার, আনন্দ সিনেমা হল, মগবাজার ফরচুন মার্কেট, হাতিরপুল বাজার, মালিবাগ বাজার, উত্তর বাড্ডা এবং খিলক্ষেত বাজার।

আরও পড়ুন

×