ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বারিধারা ও সাতমসজিদ রোডে বাটার দুই স্টোরের উদ্বোধন

বারিধারা ও সাতমসজিদ রোডে বাটার দুই স্টোরের উদ্বোধন
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ২২:৩৩

রাজধানীর বারিধারা ও সাতমসজিদ রোডে দুটি নতুন স্টোর উদ্বোধন করেছে বৈশ্বিক ফুটওয়্যার ব্র্যান্ড বাটা বাংলাদেশ। রিটেইল কার্যক্রম সম্প্রসারণের ধারাবাহিকতায় নতুন স্টোর দুটি চালু করেছে প্রতিষ্ঠানটি।

বাটা বাংলাদেশের আধুনিক রিটেইল কনসেপ্টের আদলে সাজানো হয়েছে নতুন স্টোর দুটি। এখানে পুরুষ, নারী ও শিশুদের জন্য বাটার সর্বশেষ ফুটওয়্যার ও লাইফস্টাইল কালেকশনের বিভিন্ন পণ্য পাওয়া যাবে। স্টাইল, আরাম, গুণগত মান ও বৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে স্টোরগুলো সাজানো হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিনের উপস্থিতিতে স্টোর দুটির উদ্বোধন করা হয়। এ সময় বাটা বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, ব্যবসায়িক অংশীদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে ফারিয়া ইয়াসমিন বলেন, গ্রাহকদের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত থাকতে বাটা নিয়মিত পরিবর্তন ও নতুনত্ব নিয়ে কাজ করছে। ঢাকায় দুটি নতুন স্টোর চালুর মাধ্যমে রাজধানীতে বাটার রিটেইল উপস্থিতি আরও শক্তিশালী হবে। একই সঙ্গে শহরের বিভিন্ন এলাকার গ্রাহকদের কাছে সর্বশেষ কালেকশন আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, প্রতিটি প্রজন্মের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে স্টাইল, আরাম, গুণগত মান ও উদ্ভাবনের সমন্বয় করাই বাটার অন্যতম লক্ষ্য।

প্রতিষ্ঠানটি জানায়, বারিধারার নতুন স্টোরের মাধ্যমে রাজধানীর গুরুত্বপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকার গ্রাহকদের কাছে বাটার পণ্য আরও সহজলভ্য হবে। অন্যদিকে সাতমসজিদ রোডের স্টোরটি ওই এলাকার ব্যস্ত ও প্রাণবন্ত পরিবেশে গ্রাহকদের কেনাকাটার সুযোগ বাড়াবে।

নতুন দুটি স্টোর চালুর মধ্য দিয়ে বাটা বাংলাদেশের রিটেইল সম্প্রসারণ কার্যক্রম আরও এগিয়ে গেল। আধুনিক ডিজাইন, নতুনত্ব ও গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে দেশের গ্রাহকদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×