ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

শুটিং শুরুর দিনই এলো ‘কমান্ডো’র ফার্স্ট লুক

শুটিং শুরুর দিনই এলো ‘কমান্ডো’র ফার্স্ট লুক
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২০ | ০১:০৮ | আপডেট: ১১ মার্চ ২০২০ | ০১:২৫

করোনাভাইরাসের আতঙ্ক উপেক্ষা করে কলকাতায় আজ শুরু হলো দেব অভিনীত প্রথম বাংলাদেশি ছবি ‘কমান্ডো’র শুটিং। শুটিং শুরুর দিনই ছবিটির ফার্স্ট লুকও প্রকাশ করা হলো। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। কলকাতা থেকে তিনিই সমাকালকে জানালেন শুটিং শুরুর খবর। 

‘কমান্ডো’ ছবির মাধ্যমে প্রথম বাংলাদেশের একক প্রযোজিত ছবিতে কাজ করছেন দেব। তার বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের জাহারা মিতু। শুটিংয়ে যোগ দিতে তিনিও বাংলাদেশ থেকে গেছেন কলকাতায়।

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বুধবার ফার্স্টলুক প্রকাশ করা হয়। যাতে দেবকে কমান্ডো হিসেবেই উপস্থাপন করা হয়েছে। তবে ফাস্টলুকে নেই মিতু। পর্যায়ক্রমে শিল্পীদের ছবিটির প্রধান প্রধান চরিত্রগুলোর ফার্স্টলুক প্রকাশ করা হবে বলে জানালেন পরিচালক। 

শামীম আহমেদ রনি বলেন, আজ থেকে কমান্ডোর শুটিং শুরু করলাম। কলকাতা থেকেই । ১১ থেকে ১৯ মার্চ পর্যন্ত কলকাতার বিভিন্ন লোকেশনে কমান্ডো’র শুটিং করবো। এরপর বাংলাদেশে শুরু হবে শুটিং। 

কলকাতার পর বাংলাদেশে শুটিং শুরুর কথা ২২ মার্চ থেকে। চাঁদপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, বান্দরবন সবমিলিয়ে ১০ দিনের শুটিং হবে বাংলাদেশে। এই দ্বিতীয় লট শেষ করে মাসখানেক বিরতি থাকবে শুটিংয়ে। কারণ পরবর্তী অংশের কাজ হবে থাইল্যান্ড ও ফ্রান্সে। 

মেন্টাল, বসগিরি, শাহেনশাহ নির্মাণ করে আলোচনায় আসা নির্মাতা শামীম আহমেদ রনীর সপ্তম ছবি হতে যাচ্ছে ‘কমান্ডো’। ঈদুল আযহায় মুক্তি টার্গেট করে নির্মাণ হচ্ছে বলে জানালেন পরিচালক। ছবিতে কলকাতার বেশ কিছু শিল্পী ছাড়াও বাংলাদেশ থেকে অভিনয় করবেন মাজনুন মিজান, বড়দা মিঠু, শিবা শানুসহ অনেকেই। 

আরও পড়ুন

×