ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

দুই যুগেও রঙিন তৌকির-বিপাশা

দুই যুগেও রঙিন তৌকির-বিপাশা
×

তৌকির আহমেদ ও বিপাশা হায়াত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩ | ১১:২১ | আপডেট: ২৩ জুলাই ২০২৩ | ১১:২৩

দেশের অন্যতম খ্যাতিমান দুই অভিনয়শিল্পী তৌকির আহমেদ ও বিপাশা হায়াত। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অভিনয়ের দ্যুতি ছড়িয়ে জয় করেছেন কোটি দর্শকের মন। পর্দায় এই জুটি যেমন দর্শকদের নজর কেড়েছে তেমনি বাস্তবেও অনন্য উদাহরণ হয়ে আছেন। আজ ২৩ জুলাই এই তারকা জুটির ২৪তম বিবাহবার্ষিকী।

তৌকির আহমেদ বুয়েট থেকে স্থাপত্যে স্নাতক অর্জন করেন। তবে অভিনয়ের প্রতি আলাদা ভালোলাগা কাজ করায় পড়াশুনা করেছেন অভিনয় আর চলচ্চিত্র নিয়েও। আট দশকে নাটকে অভিনয়ের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন তৌকির।

জনপ্রিয় অভিনেতা বাবা আবুল হায়াতের পথ অনুসরণ করে নয়ের দশকে অভিনয় জগতে পা রাখেন বিপাশা হায়াত। ছোটবেলা থেকেই শিল্প-সংস্কৃতির প্রতি টান অনুভব করায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক পাশ করেন গুণী এ অভিনেত্রী।

নব্বইয়ের দশকে একসঙ্গে কাজের সুবাদে বন্ধুত্ব। সেই থেকে প্রেম, ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তাদের মধ্যে। ওই সময় টিভি পর্দায় তারা হয়ে ওঠেন জনপ্রিয় জুটি।

তাদের ভালোবাসার সম্পর্ক গভীরতা লাভ করে ১৯৯৯ সালে। ওই বছরের জুলাইয়ের ২৩ তারিখে অর্থাৎ আজকের এই দিনে অভিনেত্রী বিপাশা হায়াতকে বিয়ে করেন তৌকির।

ক্যারিয়ারে জীবনে তারা যেমন সফল তেমনি তারা সফল ব্যক্তিগত জীবনেও। সন্তান, সংসার সামলিয়েছেন সুনিপুণ হাতে।

এ তারকা জুটির সংসারে রয়েছে এক মেয়ে আরিশা আহমেদ ও এক ছেলে আরীব আহমেদ।

দেখতে দেখতে বিবাহিত জীবনে একসঙ্গে ভালোবাসার দুই যুগ পার করলেন জনপ্রিয় এ তারকা জুটি। দুই যুগ পর আজও তারা রঙিন, সুখী দম্পতি।

আরও পড়ুন

×