ঘোড়ার গাড়িতে চড়ে কোথায় গেলেন ফেরদৌস-পূর্ণিমা?
ঘোড়ার গাড়িতে চড়ে যাচ্ছেন ফেরদৌস-পূর্ণিমা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০১৯ | ০৮:০৭ | আপডেট: ০২ এপ্রিল ২০১৯ | ০৯:১৪
একসঙ্গে অনেক ছবিতেই অভিনয় করেছেন ফেরদৌস ও পূর্ণিমা। বর্তমানে ‘গাঙচীল’ নামে একটি ছবিতেও শুটিং করছেন। এবার এই জুটিকে দেখা গেলো ঘোড়ার গাড়িতে করে একটি ফ্যাশন হাউজের উদ্ধোধন করতে যেতে।
রাজকীয় স্টাইলে ঘোড়ার গাড়িতে যাচ্ছিলেন এ জুটি। দুই পশে ভিড় করছেন তাদের ভক্তবৃন্দ। সোমবার ময়মনসিংহ শহরের সেহড়া রোডে ‘টুয়েলভ’ নামের একটি ফ্যাশন হাউজের নতুন শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন তারা। সেখানেই ভক্তদের ভালোবাসায়ও সিক্ত হলেন এ জুটি।

এ সময় শোরুমটি উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে টুয়েলভ ক্লদিং এর ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ হিল রাকিব উপস্থিত ছিলেন। ফিতা কেটে শো রুমটি উদ্বোধন করেন ফেরদৌস পূর্ণিমা।
- বিষয় :
- ফেরদৌষ পূর্ণিমা
- বিনোদন