ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মুক্তির অনুমতি পেল ‘হৃদয় জুড়ে’

মুক্তির অনুমতি পেল ‘হৃদয় জুড়ে’
×

‘হৃদয় জুড়ে’ ছবিতে অভিনয় করেছেন যুবরাজ, প্রিয়াঙ্কা ও নিরব।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০ | ০৪:৫৯ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২০ | ০৫:০৫

নতুন বছরের শুরুতেই সেন্সর চৌকাঠ পেরোলে চিত্রনায়ক নিরব ও কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা অভিনীত ছবি ‘হৃদয় জুড়ে’। ছবিটির সেন্সর পাওয়ার বিষয়টি সমকাল অনলাইনকে নিশ্চিত করেন ছবির পরিচালক রফিক শিকদার। 

২০১৭ সালে শুটিং শুরুর পর থেকে নানা কারণে ছবিটি আলোচনায় এসেছিল। এরপর থেমে থেমে শেষ হয় ‘হৃদয় জুড়ে’র কাজ। এবার মিললো মুক্তির অনুমতি।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটিকে বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র দিয়েছে বলে জানান প্রযোজক সমিতির সভাপতি এবং সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু। 

তিনি বলেন, ‘হৃদয় জুড়ে’র মাধ্যমে বছরের প্রথম বাংলাদেশি ছবির সেন্সর প্রদান করা হলো। প্রযোজক চাইলে এবার যে কোনো দিন মুক্তি দিতে পারবেন।

ছবিটি প্রযোজনা করেছেন ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড। প্রতিষ্ঠানটির কর্ণধার মনির হোসেন বলেন, ফেব্রুয়ারি অথবা মার্চের মধ্যেই ‘হৃদয় জুড়ে’ মুক্তি দেব। কয়েকদিনের মধ্যে গান-ট্রেলার প্রকাশ করা হবে।

মৌলিক গল্পের ছবি হৃদয় জুড়ে। পরিচালক নিজেই ছবির চিত্রনাট্য করেছেন। নিরব-প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করেছেন যুবরাজ, সাইফ চন্দন, পাপিয়া, ডন প্রমুখ। ছবিটির ব্যাক গ্রাউন্ড মিউজিক করেছেন সঙ্গীত পরিচালক ও গায়ক রুবেল।



আরও পড়ুন

×