ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

‘তিনি অমর হয়ে আছেন, থাকবেন’

‘তিনি অমর হয়ে আছেন, থাকবেন’
×

বিদ্যা সিনহা মিম

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ০৩:৪৪

আজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। জাতীয় শিশু দিবসও আজ। ১৯২০ সালের এই দিনে বঙ্গবন্ধু বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তার নাম ছিলো খোকা।  খোকা নামের সেই শিশুটি পরবর্তীতে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালির ত্রাতা ও মুক্তির দিশারী। 

কালজয়ী এ নেতার জন্মদিনে তাকে নিয়ে মন্তব্য জানাতে গিয়ে ঢাকাই ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম বলেন, কোনো বইতে যখন বঙ্গবন্ধুর কোনো ছবি দেখি, আলাদা রকমের একটা অনুভূতি হয়। শ্রদ্ধায় মাথানত হয়ে আসে।’

‘এমন ব্যক্তিত্ব আর আসবে না বাংলাদেশে। বঙ্গবন্ধুর ভাষণ শুনলে শরীরের পশম দাঁড়িয়ে যায়।’ মন্তব্য মিমের। 

বঙ্গবন্ধূর ৭ মার্চের ভাষণ একটা উদ্দীপনা এনে দেয় বলে জানিয়ে মিম বলেন,  বঙ্গবন্ধু সম্পর্কে আমার অনেক আগ্রহ। তার লেখা বইগুলো পড়ার চেষ্টা করি। জাতির জনককে নিয়ে অনেক আর্টিকেল ইতোমধ্যে পড়েছি। দেশের প্রতি জাতির জনকের প্রেম আমাকে ভীষণ মুগ্ধ করে। স্বাধীন দেশের স্থপতি শেখ মুজিবুর রহমান। চিরদিন অমর হয়ে থাকবেন এটা বিশ্বাস করি।’

আরও পড়ুন

×