ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দীপিকায় ভরসা নিয়ে ফিরছেন শাহরুখ

দীপিকায় ভরসা নিয়ে ফিরছেন শাহরুখ
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২০ | ০০:৫০ | আপডেট: ০৯ আগস্ট ২০২০ | ০১:০৭

বলিউড কিং শাহরুখ খানের ঝুলিতে অনেক দিন হয় ব্যবসা সফল কোনো ছবি নেই। অথচ এক সময় শাহরুখ মানেই যেন বক্স অফিস কাঁপানো ছবি। তার অভিনীত 'ফ্যান', 'রইস', 'যব হ্যারি মেট সেজল'- প্রতিটি ছবিই সাড়া জাগাতে ব্যর্থ। সর্বশেষ ছবি ‌‘জিরো'ও মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে।

সাফল্য ঝুলিতে না থাকলেও বলিউড বাদশাহ আবার নতুন সিনেমা নিয়ে ফিরছেন। নাম ‘পাঠান’। নায়িকা হিসেবে এবার ভরসা করছেন দীপিকাকে। কারণ দীপিকা মানেই শাহরুখের সিনেমায় বাড়তি আকর্ষণ। তাই এই সিনেমা দিয়ে হয়তো আবারও বক্স অফিস কাঁপাবেন তিনি- এমনটাই ধারণা করছেন বিশেষজ্ঞরা।

২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল 'জিরো'। তারপর নতুন কোনো ছবি সাইন করেননি অভিনেতা বা করলেও এখনও সরাসরি কিছু ঘোষণা করেননি। তবে বলিউডে জোর জল্পনা ‘পাঠান’ ছবিতেই কামব্যাক করতে চলেছেন রোম্যান্স কিং শাহরুখ।

পরিচালক সিদ্ধার্থ আনন্দ, যার হাতে তৈরি হয়েছিল 'ওয়ার' ছবিটি, তার হাতেই হয়তো তৈরি হবে শাহরুখের পরের ছবি। প্রযোজনায় থাকবে বলিউডের অন্যতম বড় প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস। তাদের ৫০ বর্ষপূর্তি উপলক্ষে এই ছবির ঘোষণা দেওয়া হতে পারে।

আরও পড়ুন

×