ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দেখতে পারেন ঈদের আলোচিত এই দশ নাটক

দেখতে পারেন ঈদের আলোচিত এই দশ নাটক
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২০ | ০৫:১০ | আপডেট: ১৯ আগস্ট ২০২০ | ১২:১৪

ছোটোপর্দায় ঈদকে কেন্দ্র করে সবসময় থাকে বাড়তি আয়োজন।এবারো তার ব্যতিক্রম হয়নি।করোনা মহামারীর কারণে কাজের সংখ্যা এবার কম হলেও ব্যস্ত সময় পার করেছেন নির্মাতা এবং অভিনয়শিল্পীরা। কাজের বৈচিত্র্য এবং মানের দিক থেকে যথেষ্ট পরিবর্তন লক্ষ্য করা গেছে।টেলিভিশন থেকে অনলাইন প্ল্যাটফর্ম সবখানেই দর্শক তালিকায় রয়েছে বেশ কিছু জনপ্রিয় অভিনয়শিল্পীর জনপ্রিয় কিছু নাটক। তবে মানের দিক থেকে কিছু হতাশার মাঝেও অনেক নাটক মন ছুঁয়ে গেছে। এই সময়ে ভিউয়ার্স তালিকায় ও সমালোচনার বিচারে সেরা হলো কোন কোন নাটক, তারই বিস্তারিত থাকছে সেরা দশটি নাটক নিয়ে আয়োজনে।

১.  ইতি, মা

অভিনয়েঃ আফরান নিশো, ঈশিতা, আবির মির্জা

পরিচালকঃ আশফাক নিপুন

গল্প: মধ্যবিত্ত এক  পরিবারের মায়ের স্বপ্ন পূরণের জন্য ভাই এবং বোনের ত্যাগ ছিলো এই নাটকের মূল বিষয়বস্তু। আফরান নিশো এবং ঈশিতার অভিনয় ছিলো চোখে পড়ার মতো। নাটকটি আপনাকে অশ্রুসিক্ত করবে।

২. ব্যাঞ্জনবর্ণ

অভিনয়ে: মোশাররফ করিম, শায়লা সাবী, মনিরা আক্তার মিঠু

পরিচালক: মাবরুর রশীদ বান্নাহ

গল্প: সন্দেহাতীতভাবে এবারের ঈদের সেরা কাজ ব্যঞ্জনবর্ণ। প্লট, কাস্টিং, এক্টিং এবং মেকিংয়ের দূর্দান্ত সমন্বয় আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবে।মোশাররফ করিমের অসাধারণ অভিনয় দেখার পর কারো চোখে জল আসেনি এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি দুঃসাধ্য। গল্পের প্রতিটি সংলাপ ছিলো চোখে পড়ার মতো।নাটকটিতে নৈতিকতার অবক্ষয় এবং মানুষ হিসেবে আমাদের দায়িত্ববোধ তুলে ধরার এক অসাধারণ প্রয়াস দেখা গিয়েছে।

৩. বোধ

অভিনয়ে: মোশাররফ করিম, আশিষ খন্দকার, রুনা খান, তাসনুভা তিশা, শহিদুল্লাহ সবুজ

পরিচালক: রাফাত মজুমদার রিংকু

গল্প: একজন হীন চরিত্রের চেয়ারম্যানের গল্প নিয়ে নাটকটি রচিত। নিজের অপরাধ তিনি অনুধাবন করতে পারেন না।হঠাৎ করে এক অচেনা মানুষের সাথে তার দেখা হয়।যার সাহচর্যে ধীরে ধীরে বদলে যেতে থাকেন চেয়ারম্যান।খুবই সাধারণ মানের গল্প মনে হলেও অসাধারণ সংলাপ এবং মেকিং আপনাকে মুগ্ধ করবে।

৪. আমার অপরাধ কি?

অভিনয়ে:মারজুক রাসেল, এ্যালেন শুভ্র

পরিচালক: মাবরুর রশীদ বান্নাহ

গল্প: ঈদের সাধারণ ১০ টা নাটকের তুলনায় এই গল্পটি সম্পূর্ণ ব্যতিক্রম।থ্রিলার যারা পছন্দ তাদের পছন্দের তালিকায় এবার শীর্ষস্থানে থাকবে এ কাজটি।ঘরবন্দী দুইজন মানুষের সংলাপ, স্ক্রিন প্লে এবং ক্যামেরার কারসাজি আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে।

৫. বাবারা সব পারে

অভিনয়ে: শহিদুজ্জামান সেলিম, গোলাম ফরিদা ছন্দা, শতাব্দী ওয়াদুদ, শানারেই দেবি শানু, স্বপ্নীল সাজ্জাদ, সাজাদ হাসান বাবলু, সাদিয়া মাহজাবীম, সাজ্জাদ স্বপন, মাহমুদ পারভেজ এবং আরো অনেকে।

পরিচালক: এস এস কামরুজ্জামান সাগর

গল্প: এই নাটকে করোনা সময়কালীন একজন বাবার ত্যাগের গল্পকে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে।করোনার কারণে চাকরি হারিয়ে নিরুপায় হয়ে পড়েন বাবা। হটাৎ করে তার কাছে বাসার দারোয়ানের চাকরির একটা প্রস্তাব আসে।তারপরের অংশে রয়েছে নাটকের মূল টুইস্ট।শতাব্দী ওয়াদুদেরর অসাধারণ অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

৬. ভিক্টিম

অভিনয়ে: আফরান নিশো, অপি করিম, সাফা কবির

পরিচালক: আশফাক নিপুন

গল্প: রুশো- মাহা দম্পত্তির দশ বছরের সুখের সংসার জীবনে হঠাৎ করে মোড় নেয় নতুন রূপ। যৌন নিপীড়নের অভিযোগ উঠে রুশোর উপর।আর তার তদন্তে নেমে পড়েন মাহা।আফরান নিশো, অপি করিম এবং সাফা কবিরের অসাধারণ অভিনয় ছিলো চোখে পড়ার মতো।

৭. মা আই মিস ইউ

অভিনয়ে: তাহসান খান, মনিরা আক্তার মিঠু

পরিচালক: মাবরুর রশীদ বান্নাহ

গল্প: প্রবাসে থাকা সন্তান এবং মায়ের গল্প নিয়ে নাটকটি রচিত।সন্তানের ছোটোবেলার স্মৃতিচারণ এবং মায়ের ভালোবাসা নিয়ে এগিয়ে যায় গল্প। মনিরা আক্তার মিঠু এবং তাহসান খানের অভিনয় ছিলো চোখে পড়ার মতো।মায়ের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধের সুন্দর দৃষ্টান্ত এই নাটক।

৮. দ্যা লাস্ট অর্ডার

অভিনয়ে: লুৎফুর রহমান জর্জ, এ্যালেন শুভ্র

পরিচালক: শাফায়েত মনসুর রহমান

গল্প: সময়ের দোষগুণের উপর আলাদাভাবে নাটকটিতে জোর দেওয়া হয়েছে।নাটকের শুরুর দিকে কিছুটা একগেয়েঁ মনে হতে পারে।তবে শেষের দিকে মধ্যবিত্ত পরিবারের গল্পকে এমন সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যে চোখে জল আসতে বাধ্য।

৯. যে শহরে টাকা উড়ে

অভিনয়ে: মোশাররফ করিম, তাসনিয়া ফারীণ, সৌমি, শহিদুল্লাহ সবুজ

পরিচালক: সঞ্জয় সমদ্দার

গল্প: শহরে বসবাস করা একটি লোভী পরিবারের গল্প ফুটে ওঠেছে েএতে। অন্যদিকে কষ্ট আর পরিশ্রম করে শহরে অঠেল টাকার মালিক হলেও ভালোবাসার মানুষ না পাওয়ার আক্ষেপ বইয়ে বেড়ানো একজনের হুট করে ভালো মনের মানুষের দেখা পায় সে।

১০. শহর ছেড়ে পরাণপুর

অভিনয়ে: নুসরাত ইমরোজ তিশা, ইয়াশ রোহান, তাসনিয়া ফারিন।

পরিচালক: মিজানুর রহমান আরিয়ান

গল্প: ভালোবাসার টানে শহর থেকে পরাণপুর গ্রামে আসেন তুসি আর রুম্মান। কিন্তু ভালোবাসার মানুষটি যদি আপনার থেকে দূরে সরে যেতে চান ঠিক সে সময় পুরো পরিস্থিতি অন্ধকারে রুপ নেয়। ইয়াশ রোহান এবং নুসরাত ইমরোজ তিশার অভিনয় দক্ষতা দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই।নিষ্ঠুর বাস্তবতা এবং ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত নাটকটিকে আলাদা মর্যাদা দিয়েছে।


আরও পড়ুন

×