ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মিথিলা-সৃজিতকে উপহার পাঠালেন মমতা

মিথিলা-সৃজিতকে উপহার পাঠালেন মমতা
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০ | ০১:৪৯ | আপডেট: ২০ অক্টোবর ২০২০ | ০২:০৬

ঢাকার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এখন পশ্চিমবঙ্গের বউ। তাই শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে মিথিলার জন্য নীল শাড়ি উপহার পাঠালেন পশ্চিমঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মিথিলার স্বামী সৃজিত মুখার্জির জন্য পাঠালেন লাল রঙের পাঞ্জাবি। 

গত বছর ডিসেম্বরে বিয়ে বন্ধনে আবদ্ধ হোন সৃজিত-মিথিলা। দেখতে দেখতে প্রায় দশ মাস অতিক্রান্ত হলেও করোনার কারণে তাদের আলাদাই থাকতে হয়েছে দীর্ঘদিন। অবশেষ করোনা পরিস্থিতির মধ্যেই সড়কপথে কলকাতায় যান মিথিলা। এখন সেখানেই রয়েছেন তিনি। সঙ্গে রয়েছে মেয়ে আইরাও।

বিয়ের পর প্রথম পূজা এই জুটির। আর তাদের সেই উৎসব আমেজ, আনন্দ দ্বিগুণ হয়ে গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আশীর্বাদে। পাঠালেন শারদীয়ার বিশেষ ওই উপহার।


মুখ্যমন্ত্রীর ভালোবাসায় আপ্লুত সৃজিত ঘরনি। মুখ্যমন্ত্রীর পাঠানো উপহারের ছবি পোস্ট করে, দিদিকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

গত বছর ডিসেম্বরে বিয়ের পর্ব সেরেছেন সৃজিত-মিথিলা। এখন সুখের সংসার তাদের।  এদিকে সম্প্রতি শ্যুটিংয়ের জন্য মুম্বাই গিয়েছিলেন সৃজিত, তবে আপাতত ফিরে এসেছেন কলকাতায়। মুক্তির অপেক্ষায় রয়েছে সৃজিতের ওয়েব সিরিজ ‘ফেলুদা ফেরত’। আড্ডা টাইমসে মুক্তি পাবে বহুপ্রতীক্ষিত সিরিজটি।

আরও পড়ুন

×