ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মিমের হানিমুনের একগুচ্ছ ছবি

মিমের হানিমুনের একগুচ্ছ ছবি
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ০৫:১২ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ০৫:১২

প্রথম দেখায় অনেকে ভুল করবেন, মনে হবে বলিউডের কোনো জুটি হয়তো। ক্যাটরিনা-ও ভিকি কৌশলের হানিমুনের ছবিও ভেবে থাকবেন কেউ কেউ। কিন্তু না ক্যাট-ভিকি না  এটা ঢাকাই ছবির চিত্রনায়িকা মিমের হানিমুনের ছবি। 

গত মঙ্গলবার বিয়ের পর দ্বীপরাষ্ট্র মালদ্বীপে হানিমুনে গেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও তার স্বামী সনি পোদ্দার। মালদ্বীপের রাজধানী মালের অদূরে সিপ্লেনে করে নীলজলে ঘেরা একটি সবুজ দ্বীপ রিসোর্টে উঠেছেন তারা। 

বুধবার মিমের ফেসবুক হানিমুনের কিছু ছবি পোস্ট করেছেন মিম। যে ছবিতে তাদের হানিমুন যে আনন্দময় উঠেছে তা ফুটে উঠেছে। যে ছবিতে সমুদ্র ও সনির সঙ্গে গোধূলি উপভোগ করতে দেখা যাচ্ছে মিমকে। হানিমুনের এইসব ছবি দেখেই ভক্তদের অনেকেই ভাবছেন ভিকি-ক্যাটের মতো করেই যেনো হানিমুন সারছেন তারা। 

এর আগে মিম যখন মিম-সনি মালদ্বীপ যাওয়ার পরিকল্পনা করছিলেন, তখন তিনি  জানিয়েছিলেন, অনেক দেশেই ঘুরতে গেছেন তিনি, সুন্দর দেশ মালদ্বীপে যাওয়া হয়নি। তাই হানিমুনের জন্য মালদ্বীপেই যাবো। 

হানিমুনে শুধু সনিকে নিয়ে ঘুরাঘুরিতেই ব্যস্ত মিম। তিনি  মিম বলেন,  মিম বলেন, ‘অন্য কোথাও ঘুরতে গেলে সব সময়ই শপিং করা হয়, সিনেমা দেখতে যাই। কিন্তু এখানে সেই সুযোগ নেই। দ্বীপে খাওয়াদাওয়া আর ঘোরাঘুরি ছাড়া কোনো কাজ নেই। লোকসংখ্যাও কম। এই কয়দিনে আমরা ছাড়া কোনো বাঙালিকে দেখিনি।’

৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মডেল ও অভিনয়শিল্পী মিম, ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ছয় বছরের প্রেমের সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।


আরও পড়ুন

×