ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

এলো অনন্ত-বর্ষার 'দিন :দ্য ডে' ছবির গান

এলো অনন্ত-বর্ষার 'দিন :দ্য ডে' ছবির গান
×

ফাইল ছবি

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২২ | ১২:০০ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০০:০৮

তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষার সিনেমা ঘিরে দর্শকের রয়েছে আলাদা ভালো লাগা। দীর্ঘ আট বছর পর নতুন সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন তারা। নাম 'দিন :দ্য ডে'। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। জানা গেছে, আগামী কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পাবে। এর আগেই গতকাল শুক্রবার অনন্ত জলিলের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো এই সিনেমার গান।

সিনেমার গান প্রকাশ উপলক্ষে গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরার 'হাভেলি' রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 'দিন :দ্য ডে' সিনেমাটি পাঁচটি ভাষায় বিশ্বের প্রায় ৮০টি দেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে তা এখনও চূড়ান্ত হয়নি। অনন্ত জলিল বলেন, 'এর আগে দুইবার সিনেমাটি মুক্তির ঘোষণা এলেও করোনার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। আশা করছি আসছে কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পাবে। এরই অংশ হিসেবে আমরা ছবির গান প্রকাশ করেছি। আশা করছি আমাদের নতুন গান ভালো লাগবে।'

আরও পড়ুন

×