ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আমি ভীষণ গর্বিত, একুশে পদক জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার: ইসলাম উদ্দিন পালাকার

আমি ভীষণ গর্বিত, একুশে পদক জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার: ইসলাম উদ্দিন পালাকার
×

ইসলাম উদ্দিন পালাকার। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:৪৯ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:৫২

লোকজ সংস্কৃতি ও পালাগানের উজ্জ্বল নক্ষত্র ইসলাম উদ্দিন পালাকার পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক। ২০২৬ সালের জন্য নাট্যকলা বিভাগে তার নাম ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ ঘোষণা দেন। দীর্ঘদিন ধরে লোকসংগীত ও গ্রামীণ পালাগানকে দেশে ও বিদেশে জনপ্রিয় করে তোলায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা দেওয়া হচ্ছে।

একুশে পদক প্রাপ্তির অনুভূতি জানিয়ে ইসলাম উদ্দিন পালাকার বলেন, এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ একটি পুরস্কার। এই সম্মান পেয়ে আমি ভীষণ গর্বিত।’

জীবদ্দশায় এমন রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ার প্রত্যাশা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, অনেক দিন ধরেই একটা আশা ছিল। মনে মনে ভাবতাম, আল্লাহ যদি একটু দয়া করতেন! আমি যদি একুশে পদক পেতাম, তাহলে জীবনটা ধন্য হতো।

সবশেষে এই সম্মাননার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমাকে এই পুরস্কারের জন্য মনোনীত করায় সাংস্কৃতিক মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানাই।’

উল্লেখ্য, ইসলাম উদ্দিন পালাকার দীর্ঘদিন ধরে পালাগান ও লোকজ নাট্যকলাকে ধারণ করে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার কণ্ঠ, পরিবেশনা ও শিল্পচর্চা গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য রক্ষায় অনন্য অবদান হিসেবে বিবেচিত।

আরও পড়ুন

×