ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিনে’ পরিণত হয়েছে, বললেন অপু বিশ্বাস

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিনে’ পরিণত হয়েছে, বললেন অপু বিশ্বাস
×

অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ | ১৯:৫৯ | আপডেট: ০৮ মার্চ ২০২৬ | ২০:০০

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস মনে করছেন, দেশের চলচ্চিত্র অঙ্গন এখন আগের সেই গৌরবময় অবস্থানে নেই। বরং সাম্প্রতিক বছরগুলোতে নানা অস্থিরতা ও বিভাজনের কারণে এই শিল্পের পরিবেশ অনেকটাই নষ্ট হয়ে গেছে।

কয়েক বছর ধরে অভিনয়ের চেয়ে ব্যবসায়িক কর্মকাণ্ডে বেশি সময় দিয়েছেন অপু বিশ্বাস। যদিও তিনি আবারও নিয়মিতভাবে চলচ্চিত্রে ব্যস্ত হতে চান। কিন্তু সেই অনুযায়ী মানসম্মত চলচ্চিত্র নির্মাণ না হওয়ায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের আয়োজনেই তাকে বেশি দেখা যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে বর্তমান চলচ্চিত্র অঙ্গন নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা খোলামেলা বলেন এই অভিনেত্রী। অপু বিশ্বাস বলেন, ‘আমি যখন ২০০৭-২০০৮ সালে ইন্ডাস্ট্রিতে এসেছি, তখন আপনারা একটি ফুল ফেজের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি দেখেছেন। সেই সময় থেকেই দর্শকের ভালোবাসা তৈরি হয়েছে ‘

তিনি আরও বলেন, ‘২০১৬ সালের পর থেকে ইন্ডাস্ট্রিতে অনেক নোংরামি শুরু হয়েছে। আমার মনে হয়, ফিল্ম ইন্ডাস্ট্রি এখন যেন একটা ডাস্টবিনে পরিণত হয়েছে। পক্ষ-বিপক্ষ তো সব জায়গাতেই থাকে—বলিউড, হলিউড, টলিউডেও আছে। কিন্তু সেখানে সবাইকে নিয়েই কাজ করা হয়। আমাদের এখানে সেই পরিবেশটা নেই।’

এদিকে দীর্ঘ বিরতির পর নতুন করে সিনেমায় ফিরতে প্রস্তুতি নিচ্ছেন অপু বিশ্বাস। গত ডিসেম্বরেই তিনি দুটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। চরিত্রের জন্য নিজেকে ফিট রাখতে নিয়মিত জিমেও সময় দিচ্ছেন এই অভিনেত্রী।

জানা গেছে, তার নতুন দুটি সিনেমা হলো আদর আজাদের সঙ্গে ‘সিক্রেট’ এবং আবদুন নুর সজল–এর সঙ্গে ‘দুর্বার’।
 

আরও পড়ুন

×