ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ছোটদের নতুন বই

শিশুদের আনন্দদায়ক ইংরেজি শেখার সিরিজ ‘আরি’স হুট অ্যান্ড লার্ন’

শিশুদের আনন্দদায়ক ইংরেজি শেখার সিরিজ ‘আরি’স হুট অ্যান্ড লার্ন’
×

আরি’স হুট অ্যান্ড লার্ন সিরিজের একটি বই- আরি’স অ্যালফাবেট অ্যাডভেঞ্চার

ঘাসফড়িং ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ০৯:৩৪ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ | ০৯:৩৬

পুরস্কারপ্রাপ্ত শিক্ষক, কারিকুলাম ডিজাইনার ও স্কুল প্রিন্সিপাল মারিয়াম নূর ইউনুস আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছেন তাঁর উদ্ভাবিত শিক্ষামূলক বইয়ের সিরিজ ‘Ari's Hoot & Learn’। প্রারম্ভিক পর্যায়ের শিশুর শিক্ষা সহজ ও আনন্দদায়ক করার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সহজে শেখানোর জন্য এই সিরিজটি তৈরি করা হয়েছে। 
সিরিজের প্রথম ধাপে ইংরেজি বিষয়ের ৪টি বই এখন সংগ্রহ করা যাবে: আরি’স অ্যালফাবেট অ্যাডভেঞ্চার- রিডার, আরি’স অ্যালফাবেট অ্যাডভেঞ্চার- অ্যাকটিভিটি বুক, আরি’স হ্যান্ডরাইটিং অ্যাডভেঞ্চার (ক্লাসওয়ার্ক বুক), আরি’স হোমওয়ার্ক হ্যান্ডরাইটিং বুক।
প্রায় তিন দশকের শিক্ষাগত অভিজ্ঞতা থেকে প্রস্তুতকৃত এই বইগুলোতে রয়েছে প্রতিদিনের ধারাবাহিক পাঠ পরিকল্পনা। বর্ণিল কার্যক্রম, হস্তাক্ষর অনুশীলন ও আকর্ষণীয় পাঠ্যসামগ্রীর মাধ্যমে শিশুদের সাক্ষরতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে বইগুলো বিশেষভাবে ভূমিকা রাখবে। 
ঐতিহ্যগত পদ্ধতির বাইরে এসে এই বইগুলো পুরো শিক্ষাবর্ষের কথা মাথায় রেখে পরিকল্পিতভাবে লেখা হয়েছে। যা শিক্ষকদের বাড়তি ওয়ার্কসিট ও উপাদান তৈরির চাপ কমাবে এবং ক্লাসরুমে আনন্দময় শিখন কার্যক্রমে মনোনিবেশ করতে সাহায্য করবে। 
লেখক মারিয়াম নূর ইউনুস বলেন: ‘যখন একটি পৃষ্ঠা উল্টানোর মাধ্যমে শিশুকে আনন্দ দেয় এবং কৌতূহলী করে, তখন শিক্ষা স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। প্রতিটি পৃষ্ঠা যেন একটি শিশুকে নতুন কিছু শেখার পাশাপাশি অন্বেষণ ও হাসির সুযোগ দেয়।’
সিরিজের মূল আকর্ষণ 'আরি' নামের একটি বুদ্ধিমান ও প্রফুল্ল ছোট প্যাঁচা, যা পুরো সিরিজজুড়ে শিশুদের সাথে বন্ধুর মতো থাকে এবং তাদের শেখার প্রতি কৌতূহলী করে তোলে। 
সিরিজটি ইতোমধ্যে প্রাথমিক শিক্ষক নজর কেড়েছে। ইংরেজি সিরিজের পর এর সঙ্গে আরও বই যুক্ত হবে। বইগুলো অর্ডার এবং স্কুলভিত্তিক অনুসন্ধানের জন্য যোগাযোগের ইমেইল: maryamn86@gmail.com 

আরও পড়ুন

×