ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আগস্টে ৩৪৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করলো বিজিবি‎

আগস্টে ৩৪৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করলো বিজিবি‎
×

ছবি- সংগৃহীত

‎সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ২০:২০

‎দেশের সীমান্তসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত আগস্ট মাসে ৩৪৭ কোটি ৮১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে বিপুল পরিমাণ মাদক, স্বর্ণ, ভারতীয় কাপড়, কসমেটিকস, মোবাইল ফোন ও যন্ত্রাংশ রয়েছে। বুধবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজিবি জানায়, আগস্টে ৮ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ২১ হাজার ৬৪৬টি শাড়ি, ৬ লাখের বেশি কসমেটিকস সামগ্রী, ৪১৮টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ মোবাইলের ডিসপ্লে ও যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। এ ছাড়া ১৪টি পিস্তল, ১০টি ম্যাগাজিন ও ৭৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় সবচেয়ে বেশি জব্দ হয়েছে মাদক। এর মধ্যে ৪৫ লাখ ৯৩ হাজার ৮৬৩টি ইয়াবা, ১ হাজার ৮৬৩ কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৬৩৬ বোতল বিদেশি মদ, ১ হাজার ৩৭১ বোতল ফেনসিডিল ও ৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) রয়েছে।

‎বিজিবির অভিযানে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২০ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অভিযোগে ৩৭ বাংলাদেশি, ৬ ভারতীয় ও ১৮৮ মিয়ানমারের নাগরিককে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

×