ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বিশেষায়িত চিকিৎসায় বাংলাদেশে বিশেষ ক্যাম্পেইনে এমএইচটিসি

বিশেষায়িত চিকিৎসায় বাংলাদেশে বিশেষ ক্যাম্পেইনে এমএইচটিসি
×

চট্টগ্রামে মালয়েশিয়া হেলথকেয়ার উইক আয়োজন করতে যাচ্ছে এমএইচটিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:২১ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:২১

‘ইউ-টার্ন টু মালয়েশিয়া’ ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাতে সম্পৃক্ততা আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (এমএইচটিসি)। বাংলাদেশি রোগীদের জন্য মালয়েশিয়ায় চিকিৎসা আরও সহজলভ্য করতে চায় প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলেও মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা সুবিধা ও বিশেষায়িত চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করছে এমএইচটিসি।

বাংলাদেশে স্বাস্থ্যসেবা সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করেছে এমএইচটিসি। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাস্থ্যসেবা সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা হয়। মন্ত্রী দুই দেশের স্বাস্থ্যসেবা খাতের মধ্যে আরও সহযোগিতার ওপর গুরুত্ব দেন। এই উদ্যোগের ধারাবাহিকতায় সেপ্টেম্বরের কর্মসূচিতে বাংলাদেশের রোগী ও স্বাস্থ্যসেবা পেশাজীবীদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হচ্ছে মালয়েশিয়ার পাঁচটি শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান—Alpha IVF Specialist Center, IHH Healthcare Malaysia, KL Fertility and Gynecology Centre, Sunway Medical Centre এবং KPJ Ampang Puteri Specialist Hospital। 

প্রতিষ্ঠানগুলো ফার্টিলিটি, অনকোলজি, কার্ডিওলজি, গাইনোকলজি ও অন্যান্য বিশেষায়িত চিকিৎসাসেবায় তাদের দক্ষতা ও সুযোগ-সুবিধা তুলে ধরবে। ঢাকায় এই কার্যক্রমের পাশাপাশি এমএইচটিসি ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে অংশগ্রহণ করছে। এর মাধ্যমে বাংলাদেশি রোগী, স্বাস্থ্যসেবা পেশাজীবী এবং সংশ্লিষ্ট শিল্পের অংশীজনদের মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে।

ঢাকার বাইরে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও বিস্তৃত করতে প্রথমবারের মতো চট্টগ্রামে Malaysia Healthcare Week আয়োজন করতে যাচ্ছে এমএইচটিসি। এর মাধ্যমে রাজধানীর বাইরে বাংলাদেশের রোগী ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের কাছে মালয়েশিয়ার চিকিৎসাসেবা ও বিশেষায়িত সুবিধাগুলো আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। সংবাদ বিজ্ঞপ্তি 

আরও পড়ুন

×