ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
×

সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:১৪

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় দুই দেশের রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সাক্ষাতে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন ও রাজনৈতিক অ্যাটাশে লিং শুয়ান উপস্থিত ছিলেন। এ ছাড়া রুহুল কবির রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম ও এপিএস জাহেদুল আলম উপস্থিত ছিলেন।
 

আরও পড়ুন

×