বিজ্ঞান বিতর্ক উৎসবে অতিথিরা
সমৃদ্ধ দেশ গড়তে বিজ্ঞানমনস্ক হতে হবে নতুন প্রজন্মকে
বিএফএফ-সমকাল আয়োজিত জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় রাজবাড়ীতে চ্যাম্পিয়ন হয়েছে খানখানাপুর তমিজউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়। গতকাল বুধবার বিতর্ক শেষে অতিথি ও বিচারকদের সঙ্গে বিতার্কিকরা -সমকাল
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪২
| প্রিন্ট সংস্করণ
সুখী-সমৃদ্ধ দেশ গড়তে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হতে হবে। উন্নত দেশের জন্য প্রয়োজন সৃজনশীল নাগরিক। আর সৃজনশীল নাগরিক হতে হলে বর্তমান প্রজন্মকে হতে হবে অনুসন্ধানী ও জ্ঞানপিপাসু। অভিভাবকদের যুক্তিনির্ভর চর্চা ও মুক্তবুদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক চিন্তায় গড়ে তুলতে হবে। এ জন্য বিশেষ ভূমিকা রাখতে হবে শিক্ষকদের।
গতকাল বুধবার বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে এসব কথা বলেন অতিথিরা। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে এদিন মাগুরা, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী ও রাজবাড়ীতে দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রতি জেলার আটটি দল অংশ নেয়।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে এবং সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের আয়োজনে ১২তম আসরের পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে রয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।
মাগুরায় সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
মাগুরা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়েছে মাগুরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়। সেরা বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের দলনেতা আদ্র দে। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো হলো– দুধমল্লিক উচ্চ বালিকা বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট কলেজিয়েট স্কুল, এজি একাডেমি, শুভেচ্ছা প্রিপারেটরি স্কুল এবং আদর্শ বালিকা বিদ্যালয়।
বিচারক ছিলেন প্রবীণ সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, শিক্ষক রাজিবুল হাসান, শামসুন্নাহার লাকী, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, অ্যাডভোকেট বাণীব্রত কুণ্ডু ও প্রকৌশলী সম্পা বসু।
ঝালকাঠিতে চ্যাম্পিয়ন সরকারি
বালক উচ্চ বিদ্যালয়
ঝালকাঠি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত বিতর্কে চ্যাম্পিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হরচন্দ্র বালিকা বিদ্যালয়। সেরা বক্তা হয়েছে রানার্সআপ দলের তালহা ফেরদৌস। প্রতিযোগিতায় অংশ নেয় মানপাশা শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়, প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়, চারুখান ১০ গ্রাম মাধ্যমিক বিদ্যালয়, কীর্ত্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয় এবং কীর্ত্তিপাশা কমলিকান্দর মাধ্যমিক বিদ্যালয়।
বিচারকের দায়িত্ব পালন করেন ঝালকাঠি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিক্ষক ফজলুর রশিদ, বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুনিরা আক্তার, ঝালকাঠি ডিবেট সোসাইটির সভাপতি সৈয়দ জালিছ মাহমুদ ও সুহৃদ জিসান খন্দকার।
বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
বরগুনা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্কে চ্যাম্পিয়ন বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়। সেরা বক্তা হয়েছে বিজয়ী দলের সুবাইতা রহমান। প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য দলগুলো হলো–বরগুনা জিলা স্কুল, বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, বরগুনা পুলিশ লাইন্স হাই স্কুল, বরগুনা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ও আলহাজ্ব আবদুল করিম হাওলাদার মডেল হাই স্কুল। বিচারক ছিলেন চিত্তরঞ্জন শীল, জিয়াউল করিম ও হাফিজুর রহমান।
পিরোজপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
পিরোজপুর অ্যাপেক্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়েছে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের দলনেতা তাসনিম এজাজ সুবাইতা।
প্রতিযোগিতায় অংশ নেয় পিরোজপুর টাউন উচ্চ বিদ্যালয়, ভান্ডারিয়া বিহারীলাল মিত্র মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় ও করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
- বিষয় :
- বিজ্ঞান