ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

গুলশান ও বনানী থানায় নতুন ওসি

গুলশান ও বনানী থানায় নতুন ওসি
×

ফাইল ছবি

‎সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:০০

‎ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ও বনানী থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। আজ বুধবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

‎আদেশ অনুযায়ী, ডিএমপিতে সদ বদলিকৃত আবুজায়েদ মো. নাজমুন নুরকে গুলশান ও মো. সালাউদ্দিনকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

‎একই আদেশে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলামকে গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।

আরও পড়ুন

×