দূরের সাহিত্য
ব্রিটিশ রাজপরিবারের মাথাব্যথা বাড়ছে
×
--
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩ | ১৮:০০
প্রিন্স হ্যারির আসন্ন স্মৃতিকথায় ব্রিটিশ রাজপরিবারের অনেক অজানা কথা উঠে আসছে। এখানেই শেষ নয়; হ্যারির স্ত্রী সাসেক্সের ডাচেস মেগান মার্কেল তাঁর নিজের একটি স্মৃতিকথা লেখার কথাও বিবেচনা করছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম রাডার অনলাইন। এর অর্থ- ব্রিটিশ রাজপরিবারের মাথাব্যথা কমছে না। রাডার অনলাইন নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মেগান একটি পূর্ণাঙ্গ বই লিখতে চান এবং এতে তিনি কোনো ছাড় দেবেন না। রাজা চার্লসের সঙ্গে তাঁর এবং হ্যারির সম্পর্ক এখনও যেটুকু অবশিষ্ট আছে এবং তাঁরা এখনও যে খেতাব ও সুবিধা রাজতন্ত্র থেকে পাচ্ছেন- এটি কেবলই সময়ের ব্যাপার মাত্র।
হ্যারির স্মৃতিকথা 'স্পেয়ার' ১০ জানুয়ারি র্যান্ডম হাউস থেকে প্রকাশিত হতে যাচ্ছে। ভাই প্রিন্স উইলিয়াম ও বাবা রাজা চার্লসের সঙ্গে সাংঘর্ষিক ও উত্তপ্ত সম্পর্কের কথা উঠে আসছে হ্যারির বইয়ে। রাজপরিবার বইটির জন্য অপেক্ষায় আছে, কারণ সেখানে উইন্ডসের প্রাসাদ নিয়ে বিব্রতকর তথ্য থাকতে পারে।
হ্যারি-মেগান দম্পতিকে কেন্দ্র করে নেটফ্লিক্সের ডকুসিরিজ 'হ্যারি অ্যান্ড মেগান' গত মাসের শুরুতে মুক্তি পাওয়ায় রাজপরিবার তাঁদের ওপর অসন্তুষ্ট বলে জানা গেছে। পেজ সিক্স ম্যাগাজিনের তথ্যমতে, উইলিয়াম এখন এই সিরিজের কারণে তাঁর ভাইয়ের প্রতি ভীষণ বিরক্ত। সূত্রের বরাত দিয়ে রাডার জানিয়েছে, মেগানের এখন হারানোর কিছু নেই এবং তিনি এগিয়ে যেতে পারেন। প্রক্রিয়াটি এরই মধ্যে এগিয়ে চলেছে। এটি নিশ্চিত করে বলার সুযোগ নেই যে, তাঁর বই কোনো নতুন মাত্রা তুলে ধরবে না। কেট, চার্লস, ক্যামিলা এবং যারা মেগানের পথ রুদ্ধ করেছে বা তাঁর ও হ্যারির জীবনকে কঠিন করে তুলেছে, তাদের যে ওই বইয়ে টেনে আনা হবে- তা নিশ্চিত করেই বলে দেওয়া যায়।

- বিষয় :
- দূরের সাহিত্য
- ব্রিটিশ রাজপরিবার