ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

'বিক্রয়'-এ প্রপার্টি বাজারের হালচাল

'বিক্রয়'-এ প্রপার্টি বাজারের হালচাল
×

টেকলাইফ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০৫:৪৩

বিগত দুই দশকে বাড়তি জনসংখ্যা ও মানুষের শহরকেন্দ্রিক জীবনযাপনের কারণে বাংলাদেশের রিয়েল এস্টেট খাত গতিশীল হয়ে উঠেছে। ২০২২ সালে নিজেদের প্ল্যাটফর্ম থেকে বিক্রি হওয়া প্রপার্টির তথ্য পর্যালোচনা করেছে বিক্রয়।

ঢাকায় প্রপার্টি কেনার সেরা লোকেশন
প্রায় ২ দশমিক ৩ কোটি মানুষের আবাসস্থল রাজধানী ঢাকায় প্রতিনিয়ত বেড়ে চলেছে জনমানুষের কোলাহল। বিক্রয়-এ সর্বাধিক বেচাকেনার লোকেশনগুলোর মধ্যে ৩৩ শতাংশ বিজ্ঞাপন ঢাকার বিভিন্ন এলাকার। পরের ১৭ শতাংশ ফ্ল্যাট, জমি বা বাসা কেনার জনপ্রিয় লোকেশন হচ্ছে মিরপুর। এরপরেই রয়েছে বসুন্ধরা ১৬ শতাংশ, বাড্ডা ১২ শতাংশ, উত্তরা ১১ শতাংশ ও মোহাম্মদপুর ১০ শতাংশ।

ঢাকার বাইরে প্রপার্টি কেনার সেরা লোকেশন
ঢাকার বাইরেও কিন্তু প্রপার্টি মার্কেট বেশ রমরমা। বিক্রয়ের প্রপার্টি মার্কেটে ঢাকার পর ৪৩ শতাংশ বিজ্ঞাপন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। এরপর রংপুর ১৬ শতাংশ, রাজশাহী ১২ শতাংশ, খুলনা ৯ শতাংশ ও সিলেট ৬ শতাংশ। এ ছাড়া দেশের অন্যান্য জেলা থেকে বিজ্ঞাপন আসছে ১৪ শতাংশ।

ঢাকায় ভাড়ার জন্য সেরা লোকেশন
ঢাকা শহরে মনের মতো একটি বাসা খুঁজে পাওয়া বেশ কঠিন। বিক্রয়ের ২০২২ সালের প্রপার্টি মার্কেটে অভিজাত এলাকা গুলশান থেকেই প্রপার্টি ভাড়ার বিজ্ঞাপন ছিল মোট বিজ্ঞাপনের ৭১ শতাংশ! এরপর রয়েছে বনানী ১১ শতাংশ, উত্তরা ৩ শতাংশ, বারিধারা ও মিরপুর ২ শতাংশ করে। অন্যান্য এলাকার বিজ্ঞাপন ছিল ১০ শতাংশ।

দাম অনুযায়ী ভাড়া
বিক্রয়ে ভাড়ার জন্য ৫৭ শতাংশ প্রপার্টির বিজ্ঞাপন ছিল ৮০ হাজার টাকার ওপরে। ৬০ থেকে ৮০ হাজারের মধ্যে ছিল ১৭ শতাংশ, ২০ হাজারের নিচে ১১ শতাংশ, ৪০ থেকে ৬০ হাজারের মধ্যে ৯ শতাংশ এবং ২০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে ছিল ৬ শতাংশ বিজ্ঞাপন।

ঢাকায় সর্বাধিক সার্চ
২০২২ সালে বিক্রয়ে ঢাকার সর্বাধিক সার্চ হওয়া এলাকা হলো মিরপুর। এরপর রয়েছে যথাক্রমে বসুন্ধরা, বাড্ডা, উত্তরা ও মোহাম্মদপুর। মধ্যম আয়ের মানুষের চাহিদার কারণে মিরপুর ও বসুন্ধরার মতো লোকেশন জনপ্রিয়।

আরও পড়ুন

×