ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৪৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৩ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে ৯৮০ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০১ শিশু। এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ৮১ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্ত‌রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৮৩ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০০ জনের। মোট ১ হাজার ২৮৩ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৩ হাজার ১৫৩ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৫৬  হাজার ৭৪৪ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্ত‌র বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৯৫১ জনের।

আরও পড়ুন

×