ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নরসিংদীর সাবেক নারী এমপি বুবলীর জামিন নামঞ্জুর

নরসিংদীর সাবেক নারী এমপি বুবলীর জামিন নামঞ্জুর
×

তামান্না নুসরাত বুবলী। ছবি: সংগৃহীত

আদালত প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:১৯

রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামান রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। রোববার রাজধানীর মিরপুর থেকে তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার করে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মো. কায়েস আহমেদ অর্নব।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকার তেজগাঁও এলাকায় মিছিল বের করে। তারা জনমনে ভীতি সৃষ্টি করার উদ্দেশে হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ২৫ জনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে আওয়ামী লীগের ব্যানার ও চারটি হাতবোমা উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

×