হারানো ডিভাইস সুরক্ষায় বিশেষ ফিচার
আইসিটি ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৩৭
| প্রিন্ট সংস্করণ
ডিভাইস হারিয়ে গেলে শুরুতেই ভাবনায় আসে এখন ফোনটা কীভাবে, কোথায় গেলে আদতে খুঁজে পাওয়া যাবে? ব্যক্তিগত ছবি, ডকুমেন্ট থেকে শুরু করে জরুরি অ্যাপ– সবই তো জায়গা নেয় স্মার্টফোনে। এখন থেকে অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেলে গুগল ফিচারে সহজেই হারানো ফোন ট্র্যাক করা যাবে।
এর জন্য অন্য ফোন থেকে গুগলের ফাইন্ড হাব ব্যবহার করে সহজে ডিভাইসের সর্বশেষ অবস্থান, ফোনে শব্দ বাজানো, সেটি লক করা, এমনকি প্রয়োজন হলে দূর থেকেই ফোনের সব তথ্য ডিলিট করে দেওয়া যাবে।
বিশেষ ফিচার
ফাইন্ড হাব হলো গুগলের হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ডিভাইস খোঁজার বিশেষ ফিচার। এর আগে ফাইন্ড মাই ডিভাইস নামে পরিচিত ছিল। ডিভাইসে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন ও যথার্থ সেটিংস সক্রিয় থাকলে অন্য কোনো অ্যান্ড্রয়েড ফোনের ফাইন্ড হাব অ্যাপ বা কম্পিউটারের ওয়েব ব্রাউজার থেকেই হারানো ডিভাইসের খোঁজ পাওয়া যাবে।
যা করতে হবে সেটিংসে
হারানো ডিভাইসের খোঁজ পেতে অবশ্যই লোকেশন ও ব্লুটুথ সক্রিয় রাখা জরুরি। এ ক্ষেত্রে ডিভাইস খোয়া গেলে সেটির খোঁজ করা সম্ভব। ফাইন্ড হাবের সেটিংসে অ্যালাও ডিভাইস টু বি লোকেটেড অপশনটি সক্রিয় আছে কিনা, তা আগে দেখতে হবে। অফলাইন ফাইন্ডিং অপশন সক্রিয় রাখা ভালো। ডিভাইসে অবশ্যই পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড সেট করা থাকা আবশ্যক। ফোনে যে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করছেন, সেটিতে যেন পরে লগইন করতে পারেন।
অন্য অ্যান্ড্রয়েড ফোনে ফাইন্ড হাব অ্যাপ খুলে বা কম্পিউটার বা অন্য কোনো ফোনের ব্রাউজার থেকে গুগলের ফাইন্ড হাব ফিচারে যেতে হবে।
নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে হারানো ডিভাইস নির্বাচন করতে হবে। গুগল ম্যাপে এর সর্বশেষ অবস্থান জানা যাবে।
যেভাবে খোঁজ মিলবে
ডিভাইস ফিরে পাওয়ার সম্ভাবনা না থাকলে
মার্ক অ্যাজ লস্ট করে সেটি লক করতে হবে
সবার আগে। চাইলে রিমোট লক ব্যবহার করে ফোনের স্ক্রিন লক করা যায়। শেষমেশ পদ্ধতি হিসেবে ফ্যাক্টরি রিসেট করা যায়। তবে এতে ফোনের সব ধরনের তথ্য ডিলিট হয়ে যাবে। ফাইন্ড হাব দিয়ে সার্চ করলে ফোনটি আর
ট্র্যাক করা যাবে না।
- বিষয় :
- প্রযুক্তি