বাংলাদেশে আর যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
নাটোরের লালপুর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। ছবি- সমকাল
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৩২
নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, দেশ থেকে আমরা যে ফ্যাসিবাদ বিতাড়িত করেছি, বাংলাদেশে কোনো দিন যেন সেই ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তার ব্যবস্থা প্রশাসনকেই করতে হবে। ফ্যাসিবাদ গত ১৭ বছর আমাদের ওপর জুলুম, নির্যাতন করেছে। আমাদের সন্তানের বুকে গুলি করেছে। সকলকে তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সোমবার দুপুরে নাটোরের লালপুর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ফারজানা শারমিন আরও বলেন, যেখানে ফ্যাসিবাদের উৎখান দেখবেন, প্রশাসনকে জানান। প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করলে আপনারা আমাকে জানান, আমার সঙ্গে কথা বলুন। আমি কোনোভাবেই লালপুরে কোনো ফ্যাসিবাদের পদচিহ্ন দেখতে চাই না।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবীর হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন লালপুর থানার ওসি শফিকুল ইসলাম, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনার রশিদ পাপ্পুসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
এর আগে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন
- বিষয় :
- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
- নাটোর