ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে পুকুরপাড় থেকে মরদেহ উদ্ধার

নড়াইলে পুকুরপাড় থেকে মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

নড়াইল সংবাদদাতা

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৪০ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৫১

নড়াইলে ওসমান গণি (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার দলজিতপুর গ্রামের পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওসমান গণি ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৬টার দিকে দলজিতপুর গ্রামের আল মামুনের স্ত্রী লাকী বেগম পুকুরপাড়ে গেলে এক ব্যক্তিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্থানীয়দের খবর দিলে পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায়।

নিহত ওসমান গণির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্ত্রী দুই বছর ধরে সৌদি আরবে রয়েছেন ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

আরও পড়ুন

×