ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চামড়া ও চামড়াজাত শিল্পের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক-শাহ্জালাল ইসলামী ব্যাংকের চুক্তি

চামড়া ও চামড়াজাত শিল্পের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক-শাহ্জালাল ইসলামী ব্যাংকের চুক্তি
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:০৭

চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ ও উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের প্রাক্-অর্থায়ন স্কিমে অংশগ্রহণের জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমানের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. জবদুল ইসলাম এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের চামড়া ও চামড়াজাত শিল্পের উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সক্ষমতা বাড়ানো এবং এ খাতের উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় অর্থায়ন সুবিধা সম্প্রসারণে এ চুক্তি ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান শেখ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের এক্সপোর্ট ইনভেস্টমেন্ট বিভাগের এসএভিপি সাইদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×