ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ব্রাজিলে ডে-কেয়ারে হামলা, ৪ শিশু নিহত

ব্রাজিলে ডে-কেয়ারে হামলা, ৪ শিশু নিহত
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩ | ১৫:৫৫ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ | ১৫:৫৫

দক্ষিণ ব্রাজিলের সান্টা ক্যাটারিনা রাজ্যের ব্লুমেন্যু শহরে একটি ডেকেয়ার সেন্টারে এক ব্যক্তির হামলায় চার শিশু নিহত হয়েছে। অপর এক শিশু গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। বুধবারের এ ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। খবর: সিএনএন’র।

সান্টা ক্যাটারিনার গভর্নর জর্জিনহো মেলো বলেন, ‘ক্যান্টিনহো বোম প্যাস্টর’ নামের ডে-কেয়ার সেন্টারে হামলা চালানো হয়েছে। হামলাকারী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্যা সিলভা। গভর্নর জর্জিনহো মেলোও শোক প্রকাশ করেছেন।


আরও পড়ুন

×