ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গাজার মতো পশ্চিম তীরেও যুদ্ধের আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

গাজার মতো পশ্চিম তীরেও যুদ্ধের আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
×

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। ছবি: আল জাজিরার সৌজন্যে

আল জাজিরা

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:১৪

ইসরায়েলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বলেছেন, অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি সামরিক বাহিনীর যুদ্ধে যাওয়া উচিত। তারা গাজায় যা করেছে, সেখানেও তাই করতে হবে।

রোববার দেশটির গণমাধ্যম ওয়াইনেটকে দেওয়া সাক্ষাৎকারে স্মোটরিচ বলেন, ‘পশ্চিম তীরে আমাদের যুদ্ধে যেতে হবে। গাজায় যা করেছি, সেখানেও তা করতে হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভেঙে দিতে হবে। এটি একটি সন্ত্রাসী কর্তৃপক্ষ।’

অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান নিরাপত্তা উত্তেজনা কীভাবে মোকাবিলা করা উচিত- এমন প্রশ্নের জবাবে স্মোটরিচ এসব কথা বলেন। ইসরায়েলি সেনাবাহিনীর উদ্দেশে তিনি বলেন, গাজায় আপনারা যেমন হামাসকে ধ্বংস করেছেন, তেমনি জুডিয়া ও সামারিয়াতেও কোনো সন্ত্রাসী অবকাঠামো থাকবে না। সেখানে কোনো সন্ত্রাসী, অস্ত্র ও সুড়ঙ্গ থাকবে না।

পশ্চিম তীর ইসরায়েলে ‘জুডিয়া ও সামারিয়া’ নামে পরিচিত। ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সহিংসতা বেড়েছে। চলতি বছর এসব হামলা উল্লেখযোগ্যভাবে তীব্র হয়েছে।

জাতিসংঘের মানবিক বিষয় সমন্বয়ের কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত পশ্চিম তীরে ফিলিস্তিনি ও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে ১ হাজার ৩৩০টি হামলার ঘটনা ঘটেছে। প্রতিদিন গড়ে ছয়টি করে হামলা হয়েছে। যা গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ।

আরও পড়ুন

×