ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবে ফের তেলের ট্যাংকারে হামলা

সৌদি আরবে ফের তেলের ট্যাংকারে হামলা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০ | ০৪:০২ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ | ০৪:৩৮

সৌদি আরবের জেদ্দায় একটি তেলের ট্যাংকারে হামলা হয়েছে। শিপিং কোম্পানি হাফনিয়া জানিয়েছে, হামলাটির পেছনে বাইরের কোনো সূত্রের যোগ থাকতে পারে। হামলায় অবশ্য বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ২২জন নাবিকের সবাইকে কোনোরকম জখম ছাড়াই উদ্ধার করা হয়েছে। জাহাজটির যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে, সেথান থেকে কিছু তেল বেরিয়ে এসেছে। খবর আল জাজিরার।

সোমবার শিপিং কোম্পানি হাফনিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে,  সিঙ্গাপুরের পতাকাবাহী ওই জাহাজে ৬০ হাজার টন পেট্রল ছিল।  

হাফনিয়া তাদের ওয়েবসাইটে বলেছে, স্থানীয় সময় আনুমানিক রাত ১২ টা ৪০ মিনিটে জেদ্দা ছাড়ার সময় অজ্ঞাত স্থান থেকে হামলার শিকার হয় বিডব্লিউ রাইন জাহাজটি। এতে জাহাজে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। হামলার দায় এখন পর্যন্ত কোন গোষ্ঠী স্বীকার করেনি। এছাড়া সৌদি আরবের পক্ষ থেকেও এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
 এর আগে ২৫ নভেম্বর সৌদি আরবের শুকাইক বন্দরে হামলার শিকার হয়েছিল। সৌদি কর্তৃপক্ষ এসব হামলার জন্য ইয়েমেনের হুতি ব্রিদ্রাহীদের দায়ী করে আসছে। ইয়েমেনে হুতি ব্রিদ্রাহীদের দমনের জন্য সৌদি আরবের নেতৃত্বে কয়েক বছর ধরে লড়াই চলছে।

আরও পড়ুন

×