ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পকে যেতেই হবে, রিপাবলিকান সিনেটরদের দাবি

ট্রাম্পকে যেতেই হবে, রিপাবলিকান সিনেটরদের দাবি
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১ | ০৪:৫০ | আপডেট: ১১ জানুয়ারি ২০২১ | ০৪:৫৫

ট্রাম্পের আর কোনো আশা নেই। তাকে অতি সত্বর চলে যেতে হবে। শুধু বিরোধী দলই নয়, নিজের দল থেকেও তাকে সরে যেতে বলা হচ্ছে। রিপাবলিকানদের মধ্যে দ্বিতীয় সিনেটর হিসেবে প্যাট টুমি এই দাবি তুললেন। এর আগে ওই দলের আরেক সদস্য লিসা মুরকাউস্কি প্রথম ট্রাম্পকে হোয়াইট হাউস ছাড়ার পরামর্শ দিয়েছিলেন। ট্রাম্পের উচ্চৃঙ্খল সমর্থকদের ক্যাপিটল হিলে সন্ত্রাসী হামলা চালানোর জেরে রোববার এই দাবি জানান ট্রাম্পের নিজ দলের এই সিনেটরও। খবর রয়টার্স, আল জাজিরার

এনবিসি সংবাদ সংস্থার মিট দ্য প্রেস-এর সঙ্গে আলাপকালে পেনসিলভানিয়ার এই সিনেটর বলেন, ‘দেশের স্বার্থেই ট্রাম্পের উচিত গোঁয়ার্তুমি না করে ক্ষমতা ছেড়ে দেয়া। ওটাই হবে তার জন্য সবচেয়ে ভালো পথ। তবে আমার মনে হয় না, তিনি তা করবেন। অন্তত ২০ জানুয়ারির আগে।’

ক্যাপিটল হিলে নিজের সমর্থকদের হামলার পেছনে তার উস্কানি রয়েছে বলে মন্তব্য করে টুমি বলেন, এটা এক অমার্জনীয় অপরাধ হিসেবে গণ্য হওয়ার মতো ঘটনা।

এদিকে ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার জন্য ট্রাম্পকে দায়ী করে ডেমোক্রেটিক পার্টির সিনেটররা তাদের আয়োজন সম্পন্ন করতে উঠে পড়ে লেগেছেন। ট্রাম্প সমর্থকদের উন্মত্ততায় ওইদিন পাঁচ ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

সোমবার ডেমোক্র্যোট সিনেটররা হাউস অভ রিপ্রেজেন্টেটিভে তার বিরুদ্ধে ইমপিচমেন্টের ফাইল দাখিল করবেন। শুক্রবার সিনেটর টেড লিউ তার টুইটারে ওই ঘটনাকে যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে অপরাধ ও অপকর্ম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, রোববার ১৯৫ জন আইনপ্রণেতা অভিশংসন বিষয়ক নিবন্ধে তাদের সমর্থন জানিয়েছেন।

আরও পড়ুন

×