ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

হেঁচকি বন্ধ করবেন যেভাবে

হেঁচকি বন্ধ করবেন যেভাবে
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০১৯ | ০৭:২৬

হেঁচকি খুবই বিব্রতকর একটি সমস্যা। ক্লাসের মাঝে, অফিসে জরুরি মিটিং চলার সময় কিংবা খেতে খেতেই হঠাৎ করে হেঁচকি উঠতে পারে।একবার হেঁচকি শুরু হলে সহজে যায়ও না । এমন হলে অস্বস্তিকর অবস্থা তৈরি হয়।হেঁচকি শুরু হলে তা দ্রুত বন্ধ করতে কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন।যেমন-

১. দ্রুত এক চামচ মাখন বা চিনি খেয়ে নিন। এতে তাড়াতাড়ি হেঁচকি বন্ধ হয়ে যাবে।

২. বেশি করে পানি পান করুন। বিশেষ করে এই সময় ঠাণ্ডা পানি খেলে হেঁচকির সমস্যায় দ্রুত উপকার পাওয়া যায়।

৩. হেঁচকির সমস্যা শুরু হলে হালকা চাপ দিয়ে নাক চেপে ধরুন। এই পদ্ধতি হেঁচকির সমস্যা কমাতে সাহায্য করবে।

৪. হেঁচকি বন্ধ করতে লম্বা শ্বাস নিয়ে নাক-মুখ কিছুক্ষণ বন্ধ করে রাখুন।যতক্ষণ সম্ভব দম ছাড়বেন না। এতে সমস্যা কমে যাবে।

৫. লম্বা শ্বাস নিন। এ বার হাঁটুকে বুকের কাছাকাছি এনে দুহাত দিয়ে জড়িয়ে ধরুন। কিছুক্ষণ এভাবে থাকলে হেঁচকির সমস্যা কমে যাবে।

৬. হেঁচকি বন্ধ করতে লেবুর রসের সঙ্গে সামান্য আদার কুচিও একসঙ্গে মিশিয়ে খেতে পারেন। 

৭. হঠাৎ করে হেঁচকি শুরু হলে দুই কানে দুই আঙ্গুল ঢুকিয়ে কিছুক্ষণ দম বন্ধ করে থাকুন। এতে হেঁচকি নিমেষেই বন্ধ হয়ে যাবে।

৮. দ্রুত হেঁচকি বন্ধ করার জন্য জিভে এক টুকরো লেবু রেখে কিছুক্ষণ চুষতে থাকুন। এটি হেঁচকি বন্ধ করতে খুবই কার্যকর।

সূত্র : জি নিউজ

আরও পড়ুন

×