ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

হৃৎপিণ্ড সুস্থ রাখে বেগুনি ফল-সবজি

হৃৎপিণ্ড সুস্থ রাখে বেগুনি ফল-সবজি
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ০৪:৩৬

চিকিৎসকরা সাধারণত প্রচুর পরিমাণে রঙিন ফল এবং শাকসবজি খাওয়ার পরামর্শ দেন। কারণ এতে থাকা পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি রেডিকেল থেকে মুক্ত রাখে। 

বিশেষজ্ঞদের মতে, বেগুনি রঙের ফল ও শাকসবজি হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে। সেই সঙ্গে ক্যান্সারের সেল ধ্বংস করে। 

প্রতিদিনের খাদ্য তালিকায় বেগুনি আঙুর, ডুমুর, বেগুনি বাঁধা কপি, বেগুনি রঙের বেরি, ক্যানবেরি, বেগুনি রঙের মিষ্টি আলু, বেগুনি রঙের গাজর, বেগুনি গোল মরিচ জাতীয় খাবার রাখলে নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। যেমন-

১. গবেষণায় দেখা গেছে, বেরিতে থাকা নানা উপাদান পাকস্থলীর আলসার কমাতে সাহায্য করে। 

২. বেগুনি রঙের বেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়ায়। এছাড়া নিয়মিত এ ফল খেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে। 

৩. অনেক গবেষণায় দেখা গেছে, বেগুনি খাবারে থাকা উপাদান নানা ধরনের ক্যান্সারের সেলের বৃদ্ধি কমায়। এছাড়া বেগুনি রঙের মিষ্টি আলু কোলন ক্যান্সারে আশঙ্কা কমায়। এতে থাকা অ্যানথোসাইনিন উপাদান মস্কিষ্কের ক্ষমতা বাড়িয়ে স্মৃতিশক্তি বৃদ্ধি করে। 

৫. বেগুনি রঙের সব সবজি মূত্রাশয়ের সংক্রমণ কমাতে সাহায্য করে। এগুলোতে থাকা অ্যানথোসায়ামিন উপাদান আলসারের প্রদাহ কমায়। 

৬. বেগুনি রঙের আঙুর, ক্যানবেরি, ব্লুবেরিতে থাকা ফ্র্যাভনয়েড উচ্চ রক্তচাপ কমায়। সেই সঙ্গে রক্ত সরবরাহ উন্নত করে।   সূত্র : বোল্ড স্কাই

আরও পড়ুন

×