ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কীভাবে মধু খেলে সর্দি-কাশিতে উপকার মিলবে 

কীভাবে মধু খেলে সর্দি-কাশিতে উপকার মিলবে 
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩ | ১৩:২৪ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ | ১৩:২৪

শীতের শুরুতেই অনেকেরই সর্দি-কাশির প্রকোপ বাড়ে। এমন পরিস্থিতিতে সুস্থ থাকতে হলে সাবধান থাকতে হবে আপনাকেই। অনেকে আবার সর্দি-কাশি থেকে বাঁচতে এ সময় মধু খান। সর্দি-কাশির মতো সমস্যায় মধু মহৌষধির মতো। কারণ, এতে রয়েছে অত্যন্ত উপকারী কিছু উপাদান যা ব্যাকটেরিয়া, ভাইরাসের প্রতিরোধ করতে পারে। এ কারণে যুগের পর যুগ ধরে ঠান্ডা লাগার সমস্যায় মধু ব্যবহার হয়ে আসছে। এমনকী এই ভেষজ উপাদানের গুণেই একাধিক মানুষ অ্যান্টিবায়োটিকের সাহায্য ছাড়াই সুস্থ হচ্ছেন। তবে জানেন কি, ঠিক কী ভাবে মধু খেলে এ সমস্যা থেকে মুক্তি মিলবে?

ভারতীয় গণমাধ্যম ‘এই সময়ে’র এক প্রতিবেদনে মধু খাওয়ার নানা উপায় জানানো হয়েছে। যেমন-

গরম পানিতে মধু মিশিয়ে খান​: ঠান্ডা লাগার সমস্যা থেকে দ্রুত সুস্থ হয়ে ওঠার ইচ্ছে থাকলে এক গ্লাস পানি ফুটিয়ে নিন। তারপর পানি ঠান্ডা হয়ে এলে তাতে এক চামচ মধু মিশিয়ে খেয়ে নিতে হবে। এতে উপকার মিলবে। সর্দি, কাশির প্রকোপও কমবে। এমনকী বুকে জমে থাকা কফ বেরিয়ে যেতেও সময় লাগবে না। তাই এই সমস্যায় পড়লে এভাবে মধু খান। 

চায়ে লেবু মেশান : এক কাপ চায়ে কয়েক ফোঁটা পাতিলেবুর রস এবং এক চামচ মধু মিশিয়ে পান করুন।  তাহলেই সর্দি, কাশির সমস্যা কমবে। কারণ মধুর পাশাপাশি এই পানীয়ে মজুত থাকা চা এবং লেবুরও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। 

মধু, তুলসির ব্যবহার: সকালবেলায় কয়েকটি টাটকা তুলসি পাতা এক চামচ মধুতে মিশিয়ে খেতে পারেন। কিংবা তুলসি পাতার রস করে তাতে এক চামচ মধু মিশিয়ে খান। এতে সর্দি, কাশির মতো সমস্যা কমবে। এমনকী ইমিউনিটিও বাড়বে। 

মধু, আদা মিশিয়ে খান: একটা ছোট আদা কুচি কুচি করে কেটে নিন। তারপর সেই টুকরোগুলি এক চামচ মধুর সঙ্গে মিশিয়ে খান। কিংবা এই মিশ্রণ পানি দিয়ে খেয়ে নিতে পারেন। এতে কাশির প্রকোপ কমবে। বুকে জমে থাকা কফ উঠে আসবে। 

সকালে এক চামচ মধু খান​ : হাতের কাছে অন্য কোনও ভেষজ না থাকলে শুধু মধুই খেতে পারেন। সেক্ষেত্রে রোজ সকালে উঠে এক চামচ মধু খেয়ে নিন। এতে কমবে সর্দি-কাশির প্রকোপ। এমনকী ইমিউনিটিও বাড়বে। তাহলে একাধিক সংক্রামক রোগব্যাধির ফাঁদে পড়তে হবে না।

আরও পড়ুন

×