ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

রাতে বেশি উদ্বেগ অনুভূত হয় যেসব কারণে

রাতে বেশি উদ্বেগ অনুভূত হয় যেসব কারণে
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩ | ০৬:২৯ | আপডেট: ০৮ জুলাই ২০২৩ | ০৬:৪৫

দিনের চেয়ে রাতে আমরা প্রায়ই বেশি উদ্বিগ্ন বোধ করি। রাত যত বাড়তে থাকে উদ্বেগ তত বাড়তে থাকে। অত্যধিক উদ্বেগ থেকে ভয়ের অনুভূতি হয়।  অতিরিক্ত চিন্তা সময়টা আরও খারাপ করে তোলে। কিন্তু কেন আমরা রাতেই বেশি উদ্বেগ অনুভব করি? ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমসে’র এক প্রতিবেদনে মনোবিজ্ঞানী আভি স্যান্ডার্স এর কয়েকটি কারণ শেয়ার করেছেন-

বিচ্ছিন্নতা কমে: রাতে চারদিক নিস্তব্ধ হয়ে যায়। তখন সবাই নিজেদের চিন্তাভাবনায় বুদ হয়ে যান। এ সময় সহজেই উদ্বেগ, দুশ্চিন্তা পেয়ে বসে।

ক্লান্তি: ক্লান্তি নেতিবাচক চিন্তা তৈরি করতে পারে। রাতে, যদি আমরা ক্লান্ত থাকি,উদ্বেগ এবং ভয় নিয়ে অতিরিক্ত ভাবতে শুরু করি। এই কারণে আমরা রাতে বেশি উদ্বেগ অনুভব করি।

হরমোনের পরিবর্তন: রাতে কর্টিসল হরমোনের মাত্রা কম থাকেে। এর ফলে উদ্বেগজনক চিন্তাভাবনা ত্বরান্বিত হয়। এতে ভয়ও বাড়ে।

নিয়ন্ত্রণের অভাব: সকালে যখন আমরা ঘুম থেকে উঠি এবং বিভিন্ন কাজে ছোটাছুটি করি, তখন মনে হয় সব কিছুর উপরই আমাদের নিয়ন্ত্রণ আছে। কিন্তু রাতে হয় উল্টো। আমরা অনুভব করতে পারি, পরিবেশের উপর আমাদের নিয়ন্ত্রণের অভাব রয়েছে । এই অনুভব আমাদের আরও উদ্বিগ্ন করে তোলে।

আরও পড়ুন

×