নাশকতার ৪ মামলায় বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন কারাগারে
ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ | ১৩:৪৩
রাজধানীর রমনা থানায় নাশকতার অভিযোগে দায়ের করা চার মামলায় বিএনপির কেন্দ্রীয় বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চান আসাদুজ্জামান রিপন। শুনানি শেষে বিচারক কেএম ইমরুল কায়েস জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে রিপনের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী জিল্লুর রহমান।
জিয়া অরফানেজ ট্রাস্ট্র দুর্নীতির মামলায় রায় ঘোষণাকে কেন্দ্র করে রমনা থানার বিভিন্ন এলাকায় নাশকতার অভিযোগে মামলা চারটি দায়ের করা হয়। এসব মামলায় আসাদুজ্জামান রিপনকে হাইকোর্ট অন্তবর্তীকালীন জামিন দেন। পরবর্তীতে তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। মূল নথি না থাকায় ওই সময় আদালত তার জামিন বর্ধিত করে মূল নথি প্রাপ্তি সাপেক্ষে জামিন শুনানির তারিখ ঠিক করেন। এদিন মূল নথি প্রাপ্তি সাপেক্ষে আসাদুজ্জামান রিপন আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
- বিষয় :
- আসাদুজ্জামান রিপন
- বিএনপি
- কারাগার