ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সরকার `গুম`কে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে: রিজভী

সরকার `গুম`কে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে: রিজভী
×

রুহুল কবির রিজভী— ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০১৯ | ০৮:৫১ | আপডেট: ৩০ আগস্ট ২০১৯ | ০৮:৫৬

বর্তমান সরকার `গুম`কে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।`আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস` উপলক্ষে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।রিজভী বলেন, নিখোঁজ হওয়ার ভয়ে মানুষ যাতে দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে না ওঠে সেজন্য সরকার `গুম`কে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিরোধী দল ও মতকে নির্মূল করে রাষ্ট্র-সমাজে একমাত্রিকতা, কর্তৃত্ববাদী ও একদলীয় শাসনব্যবস্থাকে দীর্ঘস্থায়ী করাই এর মূল লক্ষ্য।আওয়ামী সরকারই দেশে `গুমে`র ইতিহাস সৃষ্টি করেছে– এমন অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশে বর্তমান গুমের ধারাবাহিকতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, যার শুরু ১৯৭২ থেকে ১৯৭৫ সালে।রিজভী অভিযোগ করেন, `গণতন্ত্রের অকাল প্রয়াণ ঘটানোর জন্যই ক্ষমতাসীনরা গুমের মত অমানবিক কর্মসূচি হাতে নিয়েছে। গণতন্ত্র হত্যায় রাষ্ট্রের এই নিষ্ঠুর চেহারা দেখে জনগণ শোক জানাতেও ভয় পায়।`রাষ্ট্রীয় মদদ ছাড়া কাউকে গুম করা অসম্ভব বলেও এ সময় দাবি করেন তিনি।সংবাদ সম্মেলনে রিজভী পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন, দুই মেয়াদে আওয়ামী লীগের ১০ বছরের শাসনামলে দেশে ১ হাজার ২০৯ জন মানুষ গুম হয়েছে। একদিন অবশ্যই তদন্ত করে এসব `গুমে`র বিচার হবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

×