সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার
মোশতাক আহমেদ রুহী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:০০
রাজধানীর মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল পৌনে ৫টার দিকে ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
- বিষয় :
- আওয়ামী লীগ
- এমপি
- গ্রেপ্তার