ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কানাডায় রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

কানাডায় রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা
×

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫ | ১০:৫৯ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ | ১১:১৮

কানাডার টরন্টোর চাইনিজ কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘মোমেন্টস উইথ রেজওয়ানা চৌধুরী বন্যা’ শিরোনামে সংগীত সন্ধ্যা ও রবীন্দ্রনাথের নৃত্যনাট্য শ্যামা।

দীর্ঘদিন পর প্রবাসী বাংলাভাষীগণ শীতের সকল আমেজ কাটিয়ে উপভোগ করেছেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পদ্মশ্রী পদকপ্রাপ্ত ড. রেজওয়ানা চৌধুরী বন্যার সুরেলা কন্ঠে রবীন্দ্র সংগীত। শিল্পী দীর্ঘ দুই ঘণ্টার বেশি টরন্টোর দর্শক শ্রোতাদের সুরের সাগরে আবিষ্ট করে রাখেন এই শিল্পী। 

স্থানীয় তাপস-নাহিদ ডান্স একাডেমি অনুষ্ঠানটি আয়োজন করে। বাংলাদেশের বিশিষ্ট নৃত্যগুরু লায়লা হাসান ‘মোমেন্টস উইথ রেজওয়ানা চৌধুরী বন্যা’ শিরোনামে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণার পর নৃত্যনাট্য শ্যামা উপস্থাপন করে আয়োজক সংগঠন। অনষ্ঠানটির শিল্প নির্দেশনায় ছিলেন নাট্যজন সেলিম এস এইচ চৌধুরী।

আয়োজকরা জানান, রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম আজও বাঙালি জীবনের নানা দিককে জড়িয়ে রাখে। প্রবাসে নতুন প্রজন্মের মাঝে দেশীয় শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

×