ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শুরু হচ্ছে মেধা অন্বেষণ প্রতিযোগিতা

শুরু হচ্ছে মেধা অন্বেষণ প্রতিযোগিতা
×

.

এ কে এস রোকন

প্রকাশ: ২৭ মে ২০২৫ | ০০:১০

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সুহৃদ সমাবেশের উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হচ্ছে মেধা অন্বেষণ প্রতিযোগিতা। কর্মসূচিতে উপজেলার প্রায় ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে যুক্ত করা হবে। এ লক্ষ্যে সম্প্রতি প্রাসাদপুর কামিল মাদ্রাসায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সুহৃদদের নিজস্ব অর্থায়নে এবং উপদেষ্টামণ্ডলীর সহায়তায় মাসব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে সমকাল ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৫’।
সুহৃদদের মতামতের ভিত্তিতে প্রতিযোগিতাটি সফলভাবে আয়োজনের জন্য ৯ সদস্যের একটি উপকমিটি গঠনের করা হয়েছে। উপকমিটি শিক্ষাপ্রতিষ্ঠান বাছাই ও অনুষ্ঠান বাস্তবায়নে পরিকল্পনা ও করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবে। উপজেলা কমিটির সভাপতি মুরশেদুল হাসান সাগরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সুহৃদ শাহীন আলম, আব্দুলাহ আল মামুন, সিফাত আরা, আমির হামজা, মোহাম্মদ বিন ওবাইদ, কুইন রানী, ইমতিয়াজ আহমেদ, আব্দুল হালিম মুশফিক, মুত্তাকিন প্রমুখ। v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, চাঁপাইনবাবগঞ্জ
 

আরও পড়ুন

×