ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জেলায় জেলায় যুক্তির উৎসব

জেলায় জেলায় যুক্তির উৎসব
×

বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজে অনুষ্ঠিত বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন জিলা স্কুল এবং রানার্সআপ বিয়াম মডেল স্কুল ও কলেজের অংশগ্রহণকারীদের সঙ্গে অতিথি ও সুহৃদরা। আট দলের যুক্তি-তর্কের ল

সমকাল ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৫১

| প্রিন্ট সংস্করণ

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে দেশজুড়ে শুরু হয়েছে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান উৎসব। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে সুহৃদ সমাবেশের আয়োজনে ১২তম আসরের পাওয়ার্ড বাই স্পন্সর শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। গত ১৬ ও ১৭ সেপ্টেম্বর দিনব্যাপী প্রতিযোগিতার মধ্য দিয়ে ১২ জেলায় অনুষ্ঠিত হয় উৎসব

দিনভর যুক্তি পাল্টা যুক্তি আর শিক্ষার্থী, অভিভাবক, অতিথি, সুহৃদ ও বিতর্কপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে উৎসব। সংশ্লিষ্ট অফিস, প্রতিনিধির পাঠানো খবর এবং ছবিতে খুলনা, যশোর, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও, জয়পুরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, মেহেরপুর, কুষ্টিয়া ও লালমনিরহাটে
অনুষ্ঠিত প্রতিযোগিতা নিয়ে এ আয়োজন।

খুলনা 
খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত যুক্তি-তর্কের উৎসবে পাবলিক কলেজ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা রানার্সআপ দলের কাজী সুমাইয়া জাহান। বিজয়ীদের পুরস্কার দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইয়াহিয়া আকতারসহ অতিথিরা। অতিথি ছিলেন কৃতী বিতার্কিক ও জ্যেষ্ঠ সাংবাদিক শেখ দিদারুল আলম, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।

যশোর
যশোরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং জিলা স্কুল রানার্সআপ হয়েছে। সেরা বক্তা রানার্সআপ দলের সাফওয়ান। উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান। অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, শিক্ষক হোসনেয়ারা পারভীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, ব্যবসায়ী এজাজ উদ্দিন টিপু, বায়েজিদ মাহমুদ অভি প্রমুখ উপস্থিত ছিলেন। 

বগুড়া 
বগুড়ায় বিতর্কে জিলা স্কুল চ্যাম্পিয়ন এবং বিয়াম মডেল স্কুল ও কলেজ রানার্সআপ হয়েছে। সেরা বক্তা চ্যাম্পিয়ন দলের সাজ্জাদুর রহমান। আর্মড পুলিশ পাবলিক স্কুল ও কলেজে বিতর্ক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। অতিথি ছিলেন এপিবিএন বগুড়ার পুলিশ সুপার মধুসূদন রায়, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, এপিবিএন পাবলিক স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবা হক প্রমুখ। 

পাবনা 
পাবনা প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলা স্কুল চ্যাম্পিয়ন এবং পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজ রানার্সআপ হয়। রানার্সআপ দলের নুসরাত জাহান সেরা বক্তা হয়। 
বিজয়ীদের পুরস্কার দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। নাজিরগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এসএম মাহবুব আলম প্রতিযোগিতার উদ্বোধন করেন। অতিথি ছিলেন প্রেস ক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক উৎপল মির্জা। বিচারক সাহিত্য ও বিতর্ক ক্লাব, পাবনার সভাপতি ড. মনসুর আলম, শিক্ষক এসএম ফরিদ, সাংবাদিক শফিক আল কামাল প্রমুখ।

সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে বিতর্কে চ্যাম্পিয়ন বনোয়ারী লাল উচ্চ বিদ্যালয় এবং সবুজ কানন উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। সেরা বক্তা সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা নাবিহা তাহসিন অবনী। অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, শিক্ষক আইরিন পারভীন ও সাংবাদিক সুলতানা ইয়াসমিন মিলি। 
বিচারক ছিলেন শিক্ষক মো. আতাউর রহমান খান, জেলা শিক্ষা কর্মকর্তা শাহ খন্দকার আব্দুল বারী, সহকারী পরিদর্শক মোহাম্মদ রবিউল হাসান মণ্ডল, মাকসুদা পারভীন এবং সহকারী প্রোগ্রামার মো. সামিউল ইসলাম। দায়িত্ব পালন করেন সাংবাদিক আমিনুল ইসলাম খান রানা, কল্যাণ ভৌমিক, এম আতিকুল ইসলাম বুলবুল ও কোরবান আলী লাভলু।

ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও প্রেস ক্লাবে অনুষ্ঠিত বিতর্কে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা চ্যাম্পিয়ন দলের ফারিহা তাসনিম। অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, দিনাজপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংবাদিক লুৎফর রহমান মিঠু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মোর্শেদ আহম্মেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নেহা রঞ্জন রায় প্রমুখ। 
উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন ঠাকুরগাঁও সুহৃদ সমাবেশের সদস্যরা।

জয়পুরহাট 
জয়পুরহাটে পাঁচবিবি নছির মণ্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। বিজয়ী দলের মালিহা মমতাজ সেরা বক্তা নির্বাচিত হয়। অতিথি ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল হাকিম, মীর মোহাম্মদ আলী। 
উৎসব সফল করতে সক্রিয়ভাবে অংশ নেন 
জয়পুরহাট সুহৃদ সমাবেশের সদস্যরা।

ঝিনাইদহ 
ঝিনাইদহে সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়েছে। রানার্সআপ দলের দলনেতা তামজিদা ইয়াসমিন সেরা বক্তা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা শাহানাজ পারভীন। বিচারকের দায়িত্বে ছিলেন ঝিনাইদহ আমেনা খাতুন কলেজের সহকারী অধ্যাপক উৎপল কুমার বৈদ্য, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান পবিত্র কুমার বিশ্বাস ও ঝিনাইদহ আব্দুর রউফ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মিজানুর রহমান। মডারেটর ছিলেন সুহৃদ জেলা সভাপতি আব্দুস সালাম।

সাতক্ষীরা
সাতক্ষীরার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক উৎসবে সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং সরকারি বালিকা বিদ্যালয় রানার্সআপ হয়েছে। চ্যাম্পিয়ন দলের সাবিক জুবায়েদ সেরা বক্তা নির্বাচিত হয়। উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাশেম। প্রধান অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু। বিচারক ছিলেন শিক্ষক পবিত্র মোহন সরকার, ওলিউর রহমান, মহিউদ্দীন আহমেদ। সঞ্চালনা করেন সুহৃদ সভাপতি আব্দুস সামাদ। 

মেহেরপুর
মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বিতর্কে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় (গাংনী) চ্যাম্পিয়ন এবং মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ রানার্সআপ হয়েছে। চ্যাম্পিয়ন দলের ইলমা বিনতে আরিফ সেরা বক্তা নির্বাচিত হয়। কৃতী বিতার্কিক অনিক হাসানের সঞ্চালনায় অতিথি ছিলেন সুহৃদ সভাপতি এনামুল আযীম, মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ ফজলুল হক, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, সুহৃদ সহসভাপতি ওয়াজেদুল হক প্রমুখ। বিচারক ছিলেন শিক্ষক এনামুল আযীম, মো. সাজ্জাদুজ্জামান ও মখলেচুর রহমান। 

কুষ্টিয়া
কুষ্টিয়া নগরীর মেরিট মডেল স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বাড়াদী মাধ্যমিক বালিকা বিদ্যালয় রানার্সআপ হয়েছে। সেরা বক্তা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের নেতা সুমাইয়া ইয়াসমিন। 
অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. বসীর উদ্দিন ও ফেয়ারের নির্বাহী পরিচালক দেওয়ান আখতারুজ্জামান। মডারেটর ছিলেন লেখক ও গবেষক ইমাম মেহেদী ও অ্যাডভোকেট শামীম রানা। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক ইমদাদুল ইসলাম, আশরাফ হোসেন ও প্রকৌশলী নজরুল ইসলাম। 

লালমনিরহাট
লালমনিরহাট শহরের নর্দান প্রি-ক্যাডেট অ্যান্ড কিন্ডারগার্টেন স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং সরকারি বালক উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়েছে। সেরা তার্কিক চ্যাম্পিয়ন দলের নেতা মুজতানিবা ফায়রুজ আরবা। অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মোমিনুল হক, নর্দান প্রি-ক্যাডেট অ্যান্ড কিন্ডারগার্টেন স্কুল মাস্টারপাড়া শাখার অধ্যক্ষ রাওয়ানা মার্জিয়া ও সাপ্টবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ মণ্ডল। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক শফিকুর রহমান, মিঠু রানা ও সগীর আহমেদ। মডারেটর ছিলেন আদিতমারী কান্তেশ্বর বর্মণ বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক এসএম আবু হাসনাত রানা। 

আরও পড়ুন

×