ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে বৃক্ষরোপণ

সবুজে সাজুক আগামী

সবুজে সাজুক আগামী
×

ফরিদপুর সুহৃদ সমাবেশের আয়োজনে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধনী কার্যক্রমে সুহৃদরা

হারুনার রশিদ

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ০৭:২৯

| প্রিন্ট সংস্করণ

তরুণ সমাজকে মানবিক, সামাজিক ও পরিবেশ সচেতন কাজে উদ্বুদ্ধ করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সমকাল সুহৃদ সমাবেশ। এরই ধারাবাহিকতায় ফরিদপুরে অনুষ্ঠিত হলো মাসিক সাধারণ সভা ও পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ কর্মসূচি। ৭ আগস্ট বিকেলে শহরের সমকাল কার্যালয়ে আয়োজিত এ সভাটি সুহৃদদের প্রাণবন্ত উপস্থিতিতে এক সার্থক মিলনমেলায় পরিণত হয়।
সংগঠনের সভাপতি মো. হারুনার রশিদের সভাপতিত্বে সভায় সুহৃদরা সামাজিক দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশবান্ধব কাজের মাধ্যমেই তরুণ সমাজকে ইতিবাচক ও মানবিক ধারায় যুক্ত রাখা সম্ভব। এতে সমাজে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্ত করা সহজ হয়। সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও কার্যকর করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় নিয়মিত সাংগঠনিক আলোচনার পাশাপাশি স্থান পায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ ও পরিবেশ সুরক্ষার বিষয়টি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও সবুজ পৃথিবী গড়ে তোলার তাগিদ দিয়ে সভাপতি মো. হারুনার রশিদ বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বেশি করে গাছ লাগানো জরুরি। তবে শুধু চারা রোপণ করলেই চলবে না, প্রতিটি গাছকে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তোলা নিশ্চিত করতে হবে।’
সভা শেষে উপস্থিত সুহৃদদের মধ্যে বিতরণ করা হয় বিভিন্ন প্রজাতির গাছের চারা। সুহৃদরা নিজ নিজ এলাকায় এসব চারা রোপণ ও সঠিক পরিচর্যার মাধ্যমে নিজ এলাকাকে সবুজে ছেয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন।
অনুষ্ঠানে সংগঠনের সহসভাপতি নাজমুল ইসলাম মিরান, সাধারণ সম্পাদক আবরাব নাদিম ইতু, সহসাধারণ সম্পাদক প্রভাত সিং, সাংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান, অর্থ সম্পাদক শামীমা নাসরিন শিমু, মহিলাবিষয়ক সম্পাদক সামসুন নাহার স্বর্ণা, পরিবেশবিষয়ক সম্পাদক নাজমুল হক, শিক্ষক ইকবাল হোসেন এবং সমকালের স্টাফ রিপোর্টার হাসানউজ্জামান উপস্থিত ছিলেন। সুহৃদদের এ উদ্যোগ ফরিদপুরে নতুন করে সবুজ বিপ্লব ও মানবিক কাজের নতুন প্রেরণা জোগাবে। 
সভাপতি, সুহৃদ সমাবেশ, ফরিদপুর

আরও পড়ুন

×