যুক্তির মঞ্চে জয়ী বিজ্ঞানের সত্য
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান উৎসব ২০২৬’-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে মাগুরা প্রেস ক্লাব মিলনায়তনে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ মাগুরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়সহ
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪৪
| প্রিন্ট সংস্করণ
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে দেশজুড়ে শুরু হলো বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান উৎসব। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে সুহৃদ সমাবেশের আয়োজনে ১২তম আসরের পাওয়ার্ড বাই স্পন্সর শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর দিনব্যাপী প্রতিযোগিতার মধ্য দিয়ে ৯ জেলায় অনুষ্ঠিত হয় উৎসব
দিনভর যুক্তির লড়াই আর শিক্ষার্থী, অভিভাবক, অতিথি, সুহৃদ ও বিতর্কপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে উৎসব। প্রতি স্থানে জেলা এবং উপজেলার অন্তত ৮টি দল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মাগুরা, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, রাজবাড়ী, চট্টগ্রাম, রাঙামাটি ও ভোলা থেকে সংশ্লিষ্ট অফিস, প্রতিনিধির পাঠানো খবর এবং ছবিতে অনুষ্ঠিত প্রতিযোগিতা নিয়ে আয়োজন।
মাগুরা
মাগুরা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়েছে মাগুরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়। সেরা বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের দলনেতা আদ্র দে। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো হলো–দুধমল্লিক বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট কলেজিয়েট স্কুল, এজি একাডেমি, শুভেচ্ছা প্রিপারেটরি স্কুল এবং আদর্শ বালিকা বিদ্যালয়।
বিচারক ছিলেন প্রবীণ সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, শিক্ষক রাজিবুল হাসান, শামসুন্নাহার লাকী, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, অ্যাডভোকেট বাণীব্রত কুণ্ডু ও প্রকৌশলী সম্পা বসু। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সুহৃদ সভাপতি বারিক আনজাম ও সাধারণ সম্পাদক নাহিদুর রহমান।
ঝালকাঠি
ঝালকাঠি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত বিতর্কে চ্যাম্পিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হরচন্দ্র বালিকা বিদ্যালয়। সেরা বক্তা হয়েছে রানার্সআপ দলের তালহা ফেরদৌস। প্রতিযোগিতায় অংশ নেয়–মানপাশা শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়, প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়, চারুখান ১০ গ্রাম মাধ্যমিক বিদ্যালয়, কীর্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয় এবং কীর্তিপাশা কমলিকান্ত মাধ্যমিক বিদ্যালয়।
বিচারকের দায়িত্ব পালন করেন ঝালকাঠি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফজলুর রশিদ, বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুনিরা আক্তার, ঝালকাঠি ডিবেট সোসাইটির সভাপতি সৈয়দ জালিছ মাহমুদ ও সুহৃদ
জিসান খন্দকার। পরিচালনা করেন ঝালকাঠি ডিবেট সোসাইটির সভাপতি সৈয়দ জালিছ মাহমুদ এবং বিতর্কের সময়ের দায়িত্বে ছিলেন জিসান মাহমুদ।
বরগুনা
বরগুনা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্কে চ্যাম্পিয়ন বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়। সেরা বক্তা হয়েছে বিজয়ী দলের সুবাইতা রহমান।
অতিথি ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মতিয়ার রহমান, প্রেস ক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান ও সাবেক সভাপতি আইনজীবী সোহেল হাফিজ। সমাপনীতে অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ চন্দ্র বিশ্বাস, রাজনীতিক জেড এম সালেহ্ ফারুক প্রমুখ।
প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য দলগুলো হলো–বরগুনা জিলা স্কুল, বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, বরগুনা পুলিশ লাইন্স হাই স্কুল, বরগুনা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ও আলহাজ আবদুল করিম হাওলাদার মডেল হাই স্কুল। বিচারক ছিলেন চিত্তরঞ্জন শীল, জিয়াউল করিম ও হাফিজুর রহমান।
পিরোজপুর
পিরোজপুর অ্যাপেক্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়েছে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের দলনেতা তাসনিম এজাজ সুবাইতা।
প্রতিযোগিতায় অংশ নেয়–পিরোজপুর টাউন উচ্চ বিদ্যালয়, ভান্ডারিয়া বিহারীলাল মিত্র মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ইন্দুরকানী মেহউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় ও করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়। বিচারক ছিলেন প্রভাষক রহিমা আক্তার, ফয়সাল চোকদার ও শান্তনু বসু।
পটুয়াখালী
পটুয়াখালী লতিফ মিউনিসিপাল সেমিনারিতে অনুষ্ঠিত বিতর্কে চ্যাম্পিয়ন পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা হয়েছে বিজয়ী দলের দলনেতা মাসতে তাইয়্যেবা মহীন।
দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য দলগুলো হলো–পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, সৃজনী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, পটুয়াখালী শেরবাংলা বালিকা বিদ্যালয়, হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং পটুয়াখালী লতিফ মিউনিসিপাল সেমিনারি। বিচারের দায়িত্বে ছিলেন শাহানাজ ফাহিমা বীথি, মীর তানজিল, ইশতিয়াক আহমেদ জীবন, সাব্বির হোসেন সোহাগ, লোহমা ইসলাম ও নাজনীন সুলতানা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মাহবুব রব্বানীসহ অতিথিরা।
রাজবাড়ী
রাজবাড়ীতে চ্যাম্পিয়ন খানখানাপুর তমিজউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে রাজধরপুর উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা বিজয়ী দলের নুসরাত জাহান। অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ, সাবেক শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ নুরুল হক আলম, আরডিএর সভাপতি ফারুক উদ্দিন, সুহৃদ উপদেষ্টা কমল কান্তি সরকার ও অপূর্ব কুমার দাস, সভাপতি আহসান হাবীব, সহসভাপতি ডা. রাজীব দে সরকার, রবিউল রবি, সাধারণ সম্পাদক মানিক হোসেন, সদস্য মোনালিসা প্রমুখ।
বাকি দলগুলো হলো–বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়, সাহাজউদ্দিন মণ্ডল ইনস্টিটিউট, গোয়ালন্দ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয়, ইয়াছিন উচ্চ বিদ্যালয় এবং শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়।
চট্টগ্রাম
চট্টগ্রামে বিতর্ক উৎসবে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং সরকারি মুসলিম হাই স্কুল রানার্সআপ হয়। সেরা বক্তা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের নবম শ্রেণির ছাত্রী কাজী রুবাইদা জাহান। নগরের বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সমকালের চট্টগ্রামের আঞ্চলিক সম্পাদক সারোয়ার সুমনের সভাপতিত্বে অতিথি ছিলেন বাওয়া স্কুলের অধ্যক্ষ আরিফ উল হাছান চৌধুরী, দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, শিক্ষক শ্রীপর্ণা দাশ শর্মা, এনায়েত হোসেন প্রমুখ।
বাকি দলগুলো হলো–ডা. খাস্তগীর উচ্চ বিদ্যালয়, সিলভার বেইস বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়।
বিচারক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েট, প্রিমিয়ার ইউনিভার্সিটি ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির কৃতী বিতার্কিকরা।
রাঙামাটি
রাঙামাটি রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বিতর্কে মোনঘর রেসিডেনসিয়াল স্কুল চ্যাম্পিয়ন এবং সরকারি উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। সেরা বক্তা চ্যাম্পিয়ন দলের দলনেতা কুসুম লতা চাকমা। অনুষ্ঠানে অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও শিক্ষা কমিটির আহ্বায়ক চন্দ্রা চাকমা। সুহৃদ সভাপতি ও সমাজকর্মী মোহাম্মদ আলীর সভাপতিত্বে অতিথি ছিলেন প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, শিক্ষক শিমা দেওয়ান প্রমুখ।
বাকি দলগুলো হলো–লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সাপছড়ি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয় এবং মুজাদ্দেদ-ই-আল ফেসানী উচ্চ বিদ্যালয়।
ভোলা
ভোলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত প্রতিযোগিতায় লালমোহনের হা-মীম রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং লর্ড হার্ডিঞ্জ মডেল রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়। সেরা বক্তা চ্যাম্পিয়ন দলের আহসান উল্যাহ ইবনে হাই তামিম।
পুরস্কার বিতরণ করেন–জেলা শিক্ষা কর্মকর্তা একেএম ছালেহ উদ্দিন ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার আবু রায়হান। প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে বক্তব্য দেন সুজন জেলা সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক কামরুল আহসান, কলেজ শিক্ষক হুমায়ুন কবির, সাংবাদিক ইকরামুল আলম, নাসির লিটন, আনোয়ার রাব্বিসহ জেলা সুহৃদরা উপস্থিত ছিলেন।
বাকি দলগুলো হলো–সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ জিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টাউন মাধ্যমিক বিদ্যালয় ও মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
- বিষয় :
- সুহৃদ সমাবেশ