ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পয়েন্ট হারাল ম্যানইউ, লাভ হলো কার কার

পয়েন্ট হারাল ম্যানইউ, লাভ হলো কার কার
×

ছবি: গোল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩ | ০৮:০৮ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৩ | ০৮:০৮

জয়ের দুর্দান্ত ধারায় ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। টানা সাত ম্যাচে জিতেছিল তারা। লিগে চার ম্যাচে তুলে নিয়েছিল পূর্ণ পয়েন্ট। তবে বুধবার রাতের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে এরিক টেন হাগের দল। যোগ করা সময়ে গোল খেয়ে ১-১ গোলের সমতায় মাঠ ছেড়েছে। 

ম্যানচেস্টার ইউনাইটেড এই পয়েন্ট হারানোয় ম্যানচেস্টার সিটি, নিউক্যাসল ইউনাইটেড, টটেনহ্যামের লাভ হয়েছে। তিন পয়েন্ট পেলে ম্যানইউ এক ম্যাচ বেশি খেলে পয়েন্ট টেবিলে ম্যানসিটিকে ছাড়িয়ে যেত। ওদিকে নিউক্যাসল ইউনাইটেড সমান ম্যাচে রেড ডেলিভসদের চেয়ে পিছিয়ে মাত্র এক পয়েন্টে। 

টটেনহ্যাম পাঁচে থাকলেও সেরা চারে ওঠার আশা এখনও শেষ হয়ে যায়নি তাদের। ম্যানইউ-এর চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে থাকা স্পার্সদেরও সুবিধা হয়েছে। তবে বড় লাভ সম্ভবত হয়েছে আর্সেনালের। এক ম্যাচ কম খেলে ম্যানইউ-এর চেয়ে তারা এগিয়ে আট পয়েন্টে। টেবিলে শীর্ষে থাকা গানাররা ২২ জানুয়ারি রাতে মুখোমুখি হবে। 

ক্রিস্টালের কাছে ম্যানইউ পয়েন্ট হারানোয় তাদের আত্মবিশ্বাসে ঘা লাগবে। উড়তে থাকা আর্সেনাল ঘরের মাঠে ওই সুযোগ নিয়ে রেড ডেভিলসদের হারানোর সুযোগ নিতে পারবে। কারণ চলতি লিগ মৌসুমে গানাররা মাত্র একটি ম্যাচ হেরেছে সেটা ওই এরিক টেন হাগের ম্যানইউ-এর বিপক্ষে। 

ম্যানইউ-এর ক্ষতি হয়েছে আরও। ক্রিস্টালের বিপক্ষে ম্যাচে ৮০ মিনিটে হলুদ কার্ড দেখেন দলটির ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো। আর্সেনালের বিপক্ষে আগামী ম্যাচে তিনি খেলতে পারবেন না। যা গানারদের জন্য বড় ক্ষতি। অস্বীকার করার উপায় তো নেই, উল্টো রথে ছুটতে থাকা ম্যানইউ-কে কক্ষপথে আনার পেছনে বড় অবদান এই কাসেমিরোর। 

আরও পড়ুন

×