সবাইকে হোলির শুভেচ্ছা সৌম্যর
ছবি: সৌম্যর ফেসবুক পেজ থেকে সংগৃহিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০১৯ | ১৩:৩৭
নিউজিল্যান্ড সফর থেকে আগেভাগে ফিরে আসতে হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। ক্রাইস্টচার্চে হামলার কারণে শেষ টেস্ট মাঠে গড়ায়নি। ওই হামলার খুব কাছে ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দেশে ফিরে আঘাত ভুলতে পরিবারের সঙ্গে আছেন অনেকে। কেউ কেউ আবার খেলায় মন দিয়েছেন ট্রমা ভুলতে।
এদের মধ্যে মেহেদি মিরাজ নিজ এলাকা খুলনায় বৃহস্পতিবার দীর্ঘদিনের পরিচিতা রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে বিয়ের কাজ সেরে ফেলেছেন। মুস্তাফিজুর রহমান বিয়ে করবেন শুক্রবার। মুমিনুল বিয়ে করবেন এপ্রিলের ১৯ তারিখে।

বাংলাদেশ দলের স্পিন পরামর্শক সুনীল জোশি ভারতের সংবাদ মাধ্যমে নিউজিল্যান্ডের ঘটনার বর্ণনা দিতে গিয়ে সৌম্য-লিটনসহ পাঁচ ক্রিকেটার বিয়ের অপেক্ষায় আছেন বলে উল্লেখ করেন। তবে সৌম্য-লিটন কবে বিয়ের সুখবর দেবেন তা এখনও জানা যায়নি। দেশে ফিরে ডিপিএল খেলা সৌম্য সরকার আপতত সবাইকে হোলির শুভেচ্ছা দিয়েছেন।
তিনি তার নিজস্ব ফেসবুক পেজে লেখেন, 'এই হোলিতে সবার জীবনে রংধনুর সাত রং একসঙ্গে নেমে আসুক। সবার জীবন আনন্দ এবং খুশিতে ভরে উঠুক। হ্যাপি হোলি।' অন্য একটি পোস্টে লেখেন, 'আনন্দময় হোলি। রংয়ের এই উৎসব সবার জীবন রংয়ে ভরে উঠুক।'