ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জিদান বুদ্ধি দিয়ে রিয়াল সামলাতে জানেন: রোনালদো

জিদান বুদ্ধি দিয়ে রিয়াল সামলাতে জানেন: রোনালদো
×

ছবি: মার্কা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০১৯ | ০৮:৫৮

রিয়াল মাদ্রিদের সাবেক গুরু-শিষ্য জিদান-রোনালদোর রসায়নটা দারুণ ছিল। দু'জনে মিলে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছে। এরপর রোনালদো-জিদান প্রায় কাছাকাছি সময়ে রিয়াল ছাড়েন। সাবেক জুভেন্টাস এবং রিয়াল মাদ্রিদ ফুটবলার জিদান কোচ হিসেবে রিয়ালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েছেন। রিয়ালকে জাগিয়ে তোলার কাজ শুরু করেছেন।

আর তার শিষ্য রোনালদো মনে করছেন, জিদান খুব ভালো জানেন কিভাবে বুদ্ধি দিয়ে দল সামলাতে হয়। রিয়াল মানেই সবসময়ই তারকা খরিচ দল। রোনালদোর সময়েও তাই ছিল। কিন্তু জিদান সবার মন রেখে চলেছেন। যেমন ইসকো, অ্যাসেনসিও, বেল সমস্যার সমাধান তিনি সিদ্ধ হস্তে করেছেন।

সিআরসেভেন তার সাবেক গুরুর এই গুনকে সামনে এনেছেন, 'আমার মনে হয় জিদান জানেন কিভাবে বুদ্ধি দিয়ে দল সামলাতে হয়। এটা সহজ ব্যাপার নয়। কারণ সবাই অনেক ম্যাচ খেলতে চান। কিন্তু ফুটবলারদের কিভাবে দলের সঙ্গে সম্পৃক্ত রেখে কাজ চালিয়ে নিতে হয় জিদান তা জানেন।'

জিদানকে নিয়ে ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম 'আরএমসি স্পোর্টস ওয়ানে' একটি প্রামাণ্য চিত্র সম্প্রচার করা হচ্ছে। প্রামাণ্য চিত্রের নাম দেওয়া হয়েছে 'জিদান, রিপ্লেসমেন্ট রিয়াল'। সেখানে কথা বলেছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক রামোসও, 'ফুটবলার এবং কোচ হিসেবে জিদান যা করেছেন সেটাই তার ক্যারিয়ারের হয়ে কথা বলে।' 

আরও পড়ুন

×