ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সাফের ফাইনালে ভারতের কিশোররা

সাফের ফাইনালে ভারতের কিশোররা
×

ছবি: গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০১৯ | ১০:০৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কলকাতার কল্যাণী স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। ভুটান এবং শ্রীলংকার বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশ কিশোররা এই ম্যাচে জয় পেলেই ফাইনালে উঠে যাবে। কিশোরদের কঠিন পরিক্ষার মধ্যেই অনূর্ধ্ব-১৫ সাফের ফাইনাল নিশ্চিত করেছে ভারতের কিশোররা। শ্রীলংকার বিপক্ষে তারা ৫-০ গোলে জিতে এক ম্যাচ হাতে রেখে ফাইনালে উঠেছে।তিন ম্যাচে ভারত প্রতিপক্ষের জালে দিয়েছে ১৭ গোল। সঙ্গে নিজেদের জাল অক্ষতও রেখেছে ভারতের কিশোররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ তারা বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের মুখোমুখি হবে। এর আগে ভারত গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নেপালকে ৫-০ গোলে হারায়। এরপর ভুটানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৭-০ গোলের জয় পায় তারা। তৃতীয় ম্যাচে শ্রীলংকার জালে স্বাগতিকরা দিল ৫ গোল।ভারত ম্যাচের প্রথমার্ধেই ৪-০ গোলের লিড নেয়। প্রথম গোল করতে তাদের লাগে ৩২ মিনিট। হিমাংশু দলের হয়ে প্রথম গোল করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে তার দ্বিতীয় গোলেই জয়ের পথ রচনা করে ফেলে ভারত। এরপর দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন তিনি। পরের ৩০ মিনিট আবার ভারতকে আটকে রাখে শ্রীলংকা। তার আগে ম্যাচের ৩৯ ও ৪৩ মিনিটে মাহেসন সিং ও শুভ পাল গোল করেন।বাংলাদেশ যদি নেপালের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে জয় পায় তবে এক ম্যাচ হাতে রেখেই ভারতের মতো বাংলাদেশও সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে। বাংলাদেশ-ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তখন নিয়ম রক্ষায় পরিণত হবে। এর আগে বাংলাদেশ ভুটানের বিপক্ষে ৫-২ গোলের জয় পায়। শ্রীলংকাকে হারায় ৭-১ গোলে। উল্লেখ্য সর্বশেষ সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশের কিশোররা।

আরও পড়ুন

×