লতা মঙ্গেশকরের বিদায়ে শোকস্তব্ধ ভারতের ক্রিকেট
লতা মঙ্গেশকর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২ | ০২:২০ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ | ০৪:৫৬
ভারত রত্ন লতা মঙ্গেশকর ৯২ বছর বয়সে মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গানের পাখির গলা দিয়ে বেরোবে না আর নতুন সুর, সুরের দ্যোতনায় মুগ্ধ হবে না চারপাশ। ক্রিকেটের দারুণ ভক্ত ছিলেন লতা, তাই সুরসম্রাজ্ঞীর মৃত্যুতে গোটা ক্রিকেট দুনিয়া।
ভারতীয় ক্রিকেট দলের ম্যাচ থাকলে তা দেখতে ভুলতেন না তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ভরে গিয়েছে লতার প্রতি ক্রীড়াতারকাদের শ্রদ্ধার্ঘ্যে। সদ্য সাবেক হওয়া ভারতের অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, 'লতাজির মৃত্যুতে ভীষণভাবে শোকাহত। তার সুমধুর গান বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে। গান আর স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ। তার পরিবার ও কাছের মানুষদের প্রতি আমার সমবেদনা।'
অনিল কুম্বলে লিখেছেন, 'লতাজির অবিনাশী কণ্ঠস্বর আমাদের আজীবন অনুপ্রাণিত করে যাবে।'
ভিভিএস লক্ষণ লিখেছেন, 'ভারতরত্ন লতা মঙ্গেশকর দিদির বিদায়ের খবরে মর্মাহত। তার আওয়াজ ও গান, অমর হয়ে রইবে। তার পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও ভক্তদের প্রতি আমার সমবেদনা।'
লতা মঙ্গেশকরের মৃত্যুতে হরভজন সিংও দুঃখ প্রকাশ করে টুইট করেছেন। সাবেক এই অফ স্পিনার লিখেছেন, 'লতাজীর প্রয়াণের বিষয়ে শুনে খুব দুঃখ হয়েছে। আপনার আওয়াজ আমাদের হৃদয়ে সবসময় বেঁচে থাকবে। কোটি কোটি প্রণাম।'
শোকস্তব্ধ গৌতম গম্ভীর। তিনি লিখেছেন, 'লেজেন্ডস অনন্তকাল বেঁচে থাকেন। তার মতো কখনই কেউ হবে না।'
ভারতীয় ফুটবলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টও শোকে কাতর, 'লতা মঙ্গেশকরের বিদায়ে আমরা মর্মাহত, ভারতের গানের পাখি। তার আত্মা চিরশান্তি পাক।'
ভারতের নারী দলের তারকা ক্রিকেটার মিতালি রাজ লিখেছেন, 'ভারতের গানের পাখি লতা মঙ্গেশকরজির প্রয়াণে গভীরভাবে শোকাহত। ভারতের অনেক বড় ক্ষতি হয়ে গেল। তার কণ্ঠস্বর আমাদের সবার মধ্যে চিরঞ্জীব হয়ে রইবে।'
বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে লিখেছেন, 'গভীর মর্মবেদনা ও যন্ত্রণার মধ্যে আছি। ইতিহাসের অন্যতম সেরা ভারতীয় আজ আমাদের ছেড়ে চলে গেলেন। সব গান আর স্মৃতির জন্য ধন্যবাদ। ধন্যবাদ সে সবকিছুর জন্য, যার কারণে আমরা ভারতীয় হিসেবে গর্বিত হয়েছি বারবার।'
“???????????????????????????? ???????????????? ???????????? ???????????????????? ???????????????? ???????????????????????????????????? ???????? ???????? ????????...”
— KolkataKnightRiders (@KKRiders) February 6, 2022
The legend will stay with us through her legacy ????????#LataMangeshkar pic.twitter.com/T1AHNjSBHT
সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ লিখেছেন, 'ভারতের গানের পাখি, যার গান আমাদের মধ্যে ধ্বনিত হয়েছে, কোটি কোটি মানুষকে আনন্দ দিয়েছে, তিনি আজ আমাদের ছেড়ে চলে গেলেন। তার পরিবার ও ভক্তদের সহমর্মিতা জানাই।'
এদিকে বিসিসিআইয়ের সচিব জয় শাহও সুর সম্রাজ্ঞীর মৃত্যুতে শোকস্তব্ধ। তিনিও নিজের ট্যুইটবার্তায় জানিয়েছেন, 'লতা দিদি নিজের সুরেলা আওয়াজে সকলকে প্রভাবিত করেছেন। তিনি বিভিন্নরকমের ভাবনা নিয়ে আসতে পারেন। তার এমনই শক্তি। তার ক্রিকেটে গভীর আকর্ষণ ছিল। উনি আর আমাদের মধ্যে নেই এই খবর হৃদয় ভেঙে দেয়। এটা একটা অপূরণীয় ক্ষতি।'